শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
গণমাধ্যম
শাহবাগে ট্রান্সজেন্ডারদের হামলায় সাংবাদিক আহত
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১১:২৮ এএম আপডেট: ০৪.০৪.২০২৬ ৩:৩৩ পিএম
ছবি: আহত সাংবাদিক বোরহান উদ্দিন ইয়াসিন।

ছবি: আহত সাংবাদিক বোরহান উদ্দিন ইয়াসিন।

রাজধানীর শাহবাগে একদল ট্রান্সজেন্ডারের (রূপান্তরকামী) হামলায় ‘সকালের সময়’ পত্রিকার সাংবাদিক বোরহান উদ্দিন ইয়াসিন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) জাতীয় জাদুঘরের সামনে এই হামলার ঘটনা ঘটে।


বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি শুক্রবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বেশ কয়েকজন ট্রান্সজেন্ডার ও সমকামী ব্যক্তিরা আড্ডা দেন। যা সাধারণ পথচারীদের জন্য অনেক সময় বিব্রতকর হয়ে দাঁড়ায়। আজ সাংবাদিক বোরহান উদ্দিন সেখানে গিয়ে তাদের কার্যক্রমের ভিডিও ধারণ করতে শুরু করলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা সাংবাদিকের ওপর চড়াও হয় এবং তাকে এলোপাতাড়ি মারধর করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।


আহত সাংবাদিক বোরহান উদ্দিনের শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।


এই ঘটনার পর শাহবাগ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 


শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং হামলার বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


কেকে/এসএ



আরও সংবাদ   বিষয়:  শাহবাগ   ট্রান্সজেন্ডার   হামলা   সাংবাদিক   সমকামিতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

গণমাধ্যম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close