শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
খেলাধুলা
সাফজয়ী দলের জন্য ছাদখোলা বাস, হাতিরঝিলে দেওয়া হবে সংবর্ধনা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ যুব দল সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের ঐতিহাসিক সাফল্যের পর দেশে ফিরছে। তাদের বরণ করে নিতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আজ শনিবার (৪ এপ্রিল) বাফুফে থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে চ্যাম্পিয়নদের বরণ করে নেওয়ার বিস্তারিত পরিকল্পনার কথা জানানো হয়েছে।

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হবে এই শোভাযাত্রা। ছাদ খোলা বাসে করে চ্যাম্পিয়ন দলকে নিয়ে যাওয়া হবে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটার পর্যন্ত, যেখানে শেষ হবে এই বর্ণিল আয়োজন।

হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে সাফজয়ী ফুটবলারদের। দেশের ফুটবলে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় এই অর্জনকে ঘিরে আয়োজন করা হয়েছে এই বিশেষ অনুষ্ঠান।
 
বাংলাদেশ ফুটবল ফেডারেশন সমর্থক ও সাধারণ জনগণকে এই শোভাযাত্রা এবং সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে চ্যাম্পিয়ন দলকে শুভেচ্ছা জানাতে আহ্বান জানিয়েছে।
 
শুক্রবার (৩ এপ্রিল)  শিরোপার লড়াইয়ে ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশের যুবারা। নির্ধারিত সময়ের খেলায় গোলশূন্য ড্রয়ে শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ৩-৩ সমতায় যখন ম্যাচের ভাগ্য ঝুলে থাকে, তখন শেষ শট নিতে এগিয়ে আসেন রোনান সুলিভান। গোল হলেই শিরোপা বাংলাদেশের, আর মিস মানেই আরেকটি সুযোগ ভারতের। চাপের সেই মুহূর্তে অবিশ্বাস্য ধীরস্থিরতায় ‘পানেনকা’ শটে বল জালে জড়ান রোনান। মুহূর্তেই গ্যালারি ভরে ওঠে লাল-সবুজের উল্লাসে। সে উল্লাসকে এবার দেশের মাটিতেও ছড়িয়ে দিতে ভিন্ন রকম আয়োজনের সিদ্ধান্ত নিলো বাফুফে।
 
এর পূর্বে, নারী দল একাধিকবার এমন বর্ণিল সংবর্ধনা পেয়েছিল। বয়সভিত্তিক হলেও পুরুষ দল প্রথমবার এমন কোনো আয়োজনের অংশ হতে যাচ্ছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাফজয়ী দল   ছাদখোলা বাস   হাতিরঝিল   সংবর্ধনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close