শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
স্বাস্থ্য
হামের টিকাদান কর্মসূচিতে কোনো ঘাটতি থাকবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১২:১১ পিএম
স্বাস্থ্য প্রতিমন্ত্রী। ছবি: প্রতিনিধি

স্বাস্থ্য প্রতিমন্ত্রী। ছবি: প্রতিনিধি

টিকাদান কর্মসূচী চলবে এবং এতে কোনো ঘাটতি রাখা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। 

রোববার (৫ এপ্রিল) সকালে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদে শিশুদের হাম রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে এসব বলেন প্রতিমন্ত্রী।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং একটি বিশেষজ্ঞ কমিটি প্রতিদিনের তথ্য বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্ত করছে।’

ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

অভিভাবকদের উদ্দেশে প্রতিমন্ত্রী আহ্বান জানিয়ে বলেন, সবাই সহযোগিতা করুন, শিশুদের টিকা দিতে উৎসাহিত করুন। যত বেশি শিশু টিকার আওতায় আসবে, ততই আমরা নিরাপদ থাকব।’ 

তিনি আশ্বাস দেন, সরকারের লক্ষ্য—একজন শিশুও যেন টিকার বাইরে না থাকে।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর সিভিল সার্জন ডা মামুনুর রহমান, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

উদ্বোধনের পরপরই টিকাদান কার্যক্রম শুরু হয়। স্থানীয় পর্যায়ে এই কর্মসূচিকে ঘিরে অভিভাবকদের মাঝে আগ্রহ লক্ষ্য করা গেছে এবং স্বাস্থ্য বিভাগ সকলকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানিয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  হাম   টিকাদান কর্মসূচি   স্বাস্থ্য প্রতিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close