রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
খেলাধুলা
বিসিবির নির্বাচনে অনিয়মের তদন্ত প্রতিবেদন জমা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৪:১৬ পিএম
সংবাদকর্মীদের মুখোমুখি একেএম আসাদুজ্জামান

সংবাদকর্মীদের মুখোমুখি একেএম আসাদুজ্জামান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটি জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) প্রতিবেদন জমা দিয়েছে। 

রোববার (৫ এপ্রিল) পাঁচ সদস্যের কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেয়।

গত ১১ মার্চ সাবেক বিচারপতি একেএম আসাদুজ্জামানকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। এনএসসিতে প্রতিবেদন জমা দিয়ে তিনি বলেছেন, ‘কাউকে অভিযুক্ত না করে তারা নিরপেক্ষভাবে (তদন্ত করার) চেষ্টা করেছেন।’

সংশ্লিষ্ট সবার সঙ্গেই যোগাযোগ করার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন তিনি। তবে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব তাদের ডাকে সাড়া দেননি।

আসাদুজ্জামান বলেন, ‘আমরা একটা তদন্ত করতে বসেছিলাম। তদন্ত শেষ করে জমা দেওয়ার জন্য এসেছিলাম। এটা জমা দিয়ে গেলাম। নিরপেক্ষভাবে চেষ্টা করেছি, যাদের যাদের সম্পৃক্ততা পেয়েছি, তাদের জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করেছি। যা পেয়েছি, সুন্দরভাবে চেষ্টা করেছি, সংক্ষিপ্তভাবে। কাউকে অভিযুক্ত না করে নির্বাচন সম্পর্কে নিরপেক্ষভাবে যা পেয়েছি, জমা দিয়ে গেলাম।’


তবে তদন্ত প্রতিবেদনে কী আছে, আসাদুজ্জামান সেটা বলতে অস্বীকৃতি জানান। এটা এনএসসির কাজ বলে জানিয়েছেন তিনি। 

‘এটা আমাদের বলা উচিত না। জমা দিলাম তো, যা যা দরকার মন্ত্রণালয় আপনাদের জানিয়ে দেবে।’

বিসিবি নির্বাচনে তৎকালীন অন্তর্বর্তী সরকার, বিশেষ করে আসিফ মাহমুদের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ উঠেছিল। এই অভিযোগ এনে অক্টোবরে অনুষ্ঠিত হওয়া নির্বাচন থেকে অনেকে সরেও দাঁড়ান। 

আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি বলে জানান আসাদুজ্জামান। 

তিনি বলেন, ‘উনার বক্তব্য শোনার জন্য আমরা ডেকেছিলাম, উনি কিছু বলতে চান কি না। ... উনাকে সময় দিয়ে ডাকা হয়েছিল, আসেননি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিসিবির নির্বাচনে অনিয়ম   তদন্ত প্রতিবেদন  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close