শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
অর্থনীতি
একনেকে উত্থাপিত অধিকাংশ প্রকল্পই অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় নেওয়া
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৩:৪২ পিএম
আমির খসরু মাহমুদ চৌধুরী

আমির খসরু মাহমুদ চৌধুরী

একনেক সভায় উত্থাপিত প্রকল্পগুলোর অধিকাংশই অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় গ্রহণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ সোমবার (৬ এপ্রিল) একনেক সভা শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।

চলমান পুরানো প্রকল্পগুলো শেষ করে নির্বাচনি ইশতেহার অনুযায়ী শিগগিরই নতুন প্রকল্প নেওয়া হবে জানিয়ে আমির খসরু বলেন, ‘চলমান প্রকল্প পর্যালোচনার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টাকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।’

সরকার গঠনের পর প্রথমবারের মতো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হয় আজ সোমবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 
 
মোট ১৯টি প্রকল্প উপস্থাপন করা হলেও ৮টি পর্যালোচনা করেই শেষ হয় হয় বৈঠকে। 

বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, আগের সরকারের সময়ে নেয়া ১ হাজার ৩০০’র বেশি উন্নয়ন ও অবকাঠামো প্রকল্প রয়েছে, যেগুলোর অনিয়ম ও যৌক্তিকতা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশে কমিটি করা হয়েছে।
 
অন্যদিকে অর্থমন্ত্রী জানান, যত দ্রুত সম্ভব পুরানো প্রকল্পগুলো শেষ করার পর বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার ধারণ করে নতুন প্রকল্প হাতে নেওয়া হবে।
 
আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত বিএনপি সরকারের প্রথম একনেক সভায় তোলা হয়নি আলোচিত ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’ এবং ‘সচিবালয়ে একুশ তলা ভবন নির্মাণ প্রকল্প’।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  একনেক   উত্থাপিত প্রকল্প   অপ্রয়োজনীয়   রাজনৈতিক বিবেচনায়  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close