শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      
খেলাধুলা
মাসে লাখ টাকা বেতন পাবেন অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নরা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৪:০০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতকে টাইব্রেকারে পরাজিত করে দ্বিতীয়বার অনূর্ধ্ব-২০ সাফ শিরোপা জয়ের পর দেশে ফিরে উষ্ণ অভ্যর্থনা পেয়েছে বাংলাদেশের যুব দল।

গত শনিবার (৪ এপ্রিল) রাতে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে আনা হয়, যেখানে একটি জমকালো অনুষ্ঠানে খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের সম্মান জানানো হয়।

এই আনন্দঘন মুহূর্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও বড় ঘোষণা দিল। চ্যাম্পিয়ন ফুটবলারদের মাসে ১ লাখ টাকা করে বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চ্যাম্পিয়ন দলের প্রতিটি খেলোয়াড়কে ১ লাখ টাকা এবং কর্মকর্তাদের ৫০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল। পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকেও আলাদা পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রথমে নির্দিষ্ট অর্থের ঘোষণা না দিয়েই বলেছিলেন, জাতীয় ক্রীড়া দিবসে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত পুরস্কারের ঘোষণা করা হবে এবং খেলোয়াড়দের জন্য বিশেষ কিছু থাকছে।

অবশেষে আজ সোমবার (৬ এপ্রিল) জাতীয় ক্রীড়া দিবসে তিনি চ্যাম্পিয়ন ফুটবলারদের জন্য মাসিক লাখ টাকার বেতন ঘোষণা করে চমক দেন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  লাখ   বেতন   অনূর্ধ্ব-২০   সাফ চ্যাম্পিয়নরা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close