রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
খেলাধুলা
চ্যাম্পিয়নস লিগ
রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি রিয়াল-বায়ার্ন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১১:১২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াই। প্রথম লেগেই জমে উঠছে হাইভোল্টেজ ম্যাচ, যেখানে স্প্যানিশ শক্তিশালী দল রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের। সান্তিয়াগো বার্নাব্যুতে এই ম্যাচে স্বাগতিক লস ব্লাঙ্কোস। অন্য ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল খেলবে পর্তুগালের চ্যাম্পিয়ন স্পোর্টিংয়ের বিপক্ষে। দুটি ম্যাচই মাঠে গড়াবে রাত ১টায়।

চেনা প্রতিপক্ষ হলেও কঠিন পরীক্ষা বায়ার্ন মিউনিখের সামনে। ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে স্প্যানিশ জায়ান্ট ও টুর্নামেন্টের সফলতম দল রিয়ালের বিপক্ষে শেষ ৯ দেখায় ২টি ড্র এবং ৭টি পরাজয় রয়েছে বাভারিয়ানদের।

তবে চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে দারুণ ছন্দে আছে বায়ার্ন। পুরো টুর্নামেন্টে তাদের একমাত্র হারই হয়েছে একটি। বুন্দেসলিগা শিরোপার দোরগোড়াতেও ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। তবে মাদ্রিদ মহারণের আগে কিছুটা সতর্ক কোচ।

বায়ার্ন মিউনিখের কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, “আমরা প্রতিবারই এখানে দারুণ মুডে আসি। মাঠে ভালো খেলি, তবে শেষ পর্যন্ত পরাজয় আমাদের সঙ্গী হয়। এবার যেহেতু প্রথম লেগ এখানে খেলছি এবং দ্বিতীয় লেগটা ঘরের মাঠে, তাই কিছুটা চাপমুক্ত থাকব।”

বিগ ম্যাচের আগে বায়ার্নের চিন্তার নাম হ্যারি কেইন। দলের সঙ্গে অনুশীলন করলেও এই ইংলিশ তারকাকে মাঠে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

অন্যদিকে, লা লিগায় সময়টা ভালো না গেলেও চ্যাম্পিয়নস লিগে যথারীতি অপ্রতিরোধ্য রিয়াল মাদ্রিদ। শেষ ষোলোতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দারুণ জয় দলকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে।

মাদ্রিদিস্তাদের জন্য চিন্তার কারণ ইনজুরি। প্রথম একাদশে থিবো কর্তোয়া থাকছেন না। রদ্রিগো ও ফেরল্যান্ড মেন্ডিও আছেন সেই তালিকায়।

তবে দীর্ঘ ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা এদার মিলিতাও। এমবাপ্পে ও ভিনিসিয়ুসও আছেন দারুণ ছন্দে।

চলতি আসরে দারুণ ছন্দে থাকা আর্সেনাল হোঁচট খেয়েছে নিজেদের শেষ দুই ম্যাচে। ম্যানচেস্টার সিটির কাছে হেরে লিগ কাপ শিরোপা হাতছাড়া করেছে তারা। চ্যাম্পিয়নশিপের দল সাউদাম্পটনের কাছে হেরে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল থেকেও বিদায় নিয়েছে গানাররা। ফলে স্পোর্টিংয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল আর্সেনালের জন্য ছন্দে ফেরার লড়াই।

মিকেল আর্তেতার দলে ইনজুরি সমস্যা বড় চিন্তার কারণ। বুকায়ো সাকা, এবেরেচি এজে ও জুরিয়েন টিম্বার লিসবনের ফ্লাইট ধরেননি। তবে একাদশে ফিরেছেন গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডেক্লান রাইস ও লেনার্দো ট্রসার্ড।

দু’দলের সাত দেখায় স্পোর্টিং জয়হীন। আর্সেনালের রয়েছে ৩টি জয়, আর ৪টি ম্যাচ ড্র হয়েছে।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  চ্যাম্পিয়নস লিগ   রিয়াল   বায়ার্ন  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close