সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
খেলাধুলা
এক যুগ পর রিয়ালকে হারাল বায়ার্ন মিউনিখ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৯:২৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এক যুগ পর বায়ার্ন মিউনিখের কাছে হার মানল রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বাভারিয়ানরা। অন্যদিকে, আর্সেনাল স্পোর্টিং লিসবনের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে, যেখানে জয়ের নায়ক কাই হ্যাভার্টজ।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে ম্যাচের শুরু থেকেই ছিল উচ্চগতির ফুটবল, আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। প্রথমার্ধের শেষদিকে এগিয়ে যায় বায়ার্ন। ৪১তম মিনিটে সার্জে গ্যা-ন্যাব্রির নিখুঁত থ্রু পাসে অফসাইড ফাঁকি দিয়ে দৌড়ে গিয়ে নিচু শটে গোল করেন লুইস দিয়াজ।

ম্যাচের শুরুতেই রিয়ালকে চাপে রাখার চেষ্টা করে বায়ার্ন। ৫ মিনিটের মাথায় বক্সের বাইরে ফ্রি-কিক পায় তারা। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ভিনসেন্ট কোম্পানির দল। ৯ মিনিটের মাথায় দারুণ এক আক্রমণে রিয়ালের গোলরক্ষক আন্দ্রেই লুনিনকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন দায়ত উপমেকানো।

শুরুর চাপ কাটিয়ে লড়াইয়ে ফেরার সুযোগ খুঁজতে থাকে রিয়াল। ১৬ মিনিটে দারুণ এক আক্রমণে কিলিয়ান এমবাপ্পেকে রুখে দেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়াল নয়্যার। এরপর আক্রমণ ও প্রতি-আক্রমণে দুই দলই গোলের চেষ্টা চালায়। একে অপরের রক্ষণদেয়াল ভেদ করলেও মিলছিল না গোলের দেখা।

২৮ মিনিটে রিয়ালের ভুলে বল পেয়ে যান সার্জ নাবরি। তখন তার সামনে ছিলেন শুধু লুনিন। কিন্তু সেই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। কিছুক্ষণ পর সুযোগ নষ্ট করেন এমবাপ্পেও।

তবে ৪১ মিনিটে ভুল করেননি লুইস দিয়াজ। দারুণ এক আক্রমণে নাবরির বাড়ানো বল ধরে অসাধারণ ফিনিশিংয়ে গোল করেন এই কলম্বিয়ান উইঙ্গার। পিছিয়ে পড়ে রিয়াল চেষ্টা করে ম্যাচে ফেরার। কিন্তু বিরতির আগে কাঙ্ক্ষিত সমতাসূচক গোলের দেখা পায়নি তারা।

বিরতির পর ২০ সেকেন্ডের মধ্যে গোল করে বায়ার্নকে ২-০ গোলে এগিয়ে দেন হ্যারি কেইন। দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন ছন্দে থাকা কেইন।

২ গোলে পিছিয়ে পড়েও খুব একটা সুবিধা করতে পারছিল না রিয়াল। উল্টো বায়ার্নই বারবার বিপজ্জনক হয়ে উঠছিল। ৬১ মিনিটে অবশ্য উপমেকানোর ভুলে দারুণ একটি সুযোগ পেয়েছিলেন ভিনিসিয়ুস। কিন্তু নয়্যারকে একা পেয়েও সুযোগটি নষ্ট করেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।

ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকা রিয়ালের হয়ে শেষ পর্যন্ত ব্যবধান কমান কিলিয়ান এমবাপ্পে। ৭৫ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের পাস থেকে গোল করে রিয়াল শিবিরে খানিকটা স্বস্তি ফেরান এমবাপ্পে।

ম্যাচের শেষ দিকে রিয়াল যেমন সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল, তেমনি বায়ার্নও পেয়েছিল ব্যবধান বাড়ানোর সুযোগ। কিন্তু কোনো দলই সাফল্য পায়নি। রিয়ালের বিপক্ষে শেষ পর্যন্ত দারুণ একটি জয় নিয়েই মাঠ ছেড়েছে বায়ার্ন ।

১৫ এপ্রিল রাতে বায়ার্নের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে যাবে রিয়াল।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  রিয়াল   বায়ার্ন মিউনিখ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close