শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
অর্থনীতি
যুদ্ধবিরতিতে স্বর্ণের দামে বড় লাফ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১২:৫৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি কার্যকর হতেই বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। ফলে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার (৮ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্বর্ণের দাম ভরিতে বেড়েছে সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা। নতুন এ দাম এদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

তার আগে সর্বশেষ গত সোমবার সোনার দাম বেড়েছিল।

নতুন দাম অনুযায়ী, আজ ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেটের দাম ২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৬ হাজার ৫১১ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে বেড়ে হয়েছে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।

মঙ্গলবার পর্যন্ত ২২ ক্যারেটের সোনার ভরি বিক্রি হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।

সেই হিসাবে আজ থেকে ২২ ক্যারেটে ৬ হাজার ৫৯০ টাকা, ২১ ক্যারেটে ৬ হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেটে ৫ হাজার ৩৬৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম বেড়েছে ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও বেড়েছে ভরিতে সর্বোচ্চ ৩৫০ টাকা। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের রুপার ভরি দাঁড়িয়েছে ৫ হাজার ৮৯০ টাকা। গতকাল যা ছিল ৫ হাজার ৫৪০ টাকা।

যুদ্ধবিরতির কারণে বিশ্ববাজারের স্পট মার্কেটে আজ বেলা পৌনে ১১টায় প্রতি আউন্স সোনার দাম বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৭৯৮ ডলার। এই দাম গতকালের চেয়ে ১৩৮ ডলার বেশি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close