রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
গণমাধ্যম
নীলফামারী প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৮:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৮ এপ্রিল) দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে এই শপথ অনুষ্ঠিত হয়। 

নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা শামসুল ইসলাম।

এর আগে শামসুল ইসলামের সভাপতিত্বে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য দেন উপদেষ্টা পরিষদের সদস্য মো. নজমুল ইসলাম, আকতারুল আলম রাজু, অরবিন্দু কুমার বর্ধন, সাবেক উপদেষ্টা ডা. মুজিবুল হাসান শাহীন, প্রকৌশলী এস এম সফিকুল আলম ডাবলু, প্রেস ক্লাবের সাবেক সভাপতি তাহমিন হক ববী, সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, সাবেক সাধারণ সম্পাদক নূর আলম ও যুগ্ম সভাপতি হাসান রাব্বী প্রধান। 

এ সময় নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলের শুভেচ্ছা জানান উপদেষ্টা পরিষদ।

উল্লেখ্য, গত সোমবার (৬ এপ্রিল) নীলফামারী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে এটিএন নিউজের মিল্লাদুর রহমান মামুন নির্বাচিত হন। সভাপতি পদে আরটিভির হাসান রাব্বী প্রধান এবং মাছরাঙা টেলিভিশনের এ বি এম মঞ্জুরুল আলম সিয়াম সমান ভোট পাওয়ায় নির্বাচন কমিশন তাদের এক বছর করে সভাপতির দায়িত্ব পালনের সিদ্ধান্ত প্রদান করেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—বাসসের সহ-সভাপতি ভুবন রায় নিখিল, চ্যানেল আইয়ের আনোয়ারুল আলম প্রধান, ইত্তেফাকের শীষ রহমান, সাপ্তাহিক নীল চোখের মোস্তাফিজুর রহমান সবুজ; যুগ্ম সাধারণ সম্পাদক দিনকালের নাসির উদ্দিন শাহ মিলন, নিউজ ২৪’এর আব্দুর রশিদ শাহ; দপ্তর সম্পাদক ডেইলি সানের এম আর চৌধুরী রাজু ; অর্থ সম্পাদক বাণিজ্য প্রতিদিনের এম. আবুল হোসেন শাহ; প্রচার ও প্রকাশনা সম্পাদক কালের কণ্ঠের মো. নাঈম শাহ ও খোলা কাগজের ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন।
 
নির্বাহী সদস্যের সাতটি পদে নির্বাচিতরা হলেন—প্রথম আলোর মীর মাহমুদুল হাসান আস্তাক, নীলকথার কাজী মাহবুবুল হক দোদুল, আমার বার্তার বি এম. খাজা নেওয়াজ, আজকের বিজনেস বাংলাদেশের সাদেকুর রহমান শাহ স্কলার, নিউ এইজের বাপ্পী রহমান, ইনকিলাবের মুসফিকুর রহমান সৈকত ও সিএন বাংলার আলী সাদ্দাম।

পরিষদের ২১টি পদের মধ্যে ১৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। অপর দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন—বাংলাদেশ প্রতিদিনের সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক আব্দুল বারী এবং তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক আমাদের পত্রিকার আরিফুল ইসলাম।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  প্রেস ক্লাব    কমিটি    শপথ   
মতামত লিখুন:
Loading...
Loading...

গণমাধ্যম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close