রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
খেলাধুলা
নীলফামারীতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ পিএম আপডেট: ১০.০৪.২০২৬ ৮:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে উৎসবমুখর পরিবেশে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র।

জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, “খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নয়, এটি শিক্ষার্থীদের মানসিক বিকাশ, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতেও সহায়ক। জেলা পর্যায়ে এমন টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা গেলে এখান থেকেই ভবিষ্যতের জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে।’’

বিশেষ অতিথি ছিলেন পিপি, নীলফামারী জেলা জজ কোর্ট আবু মোহাম্মদ সোয়েম।

তিনি বলেন, “বর্তমান প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। মাঠে সময় কাটালে তারা সুস্থ ও ইতিবাচক মানসিকতা নিয়ে বেড়ে উঠবে।”

জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাশেম বলেন, “বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই উদ্যোগ তৃণমূল পর্যায়ে ক্রিকেট উন্নয়নে বড় ভূমিকা রাখছে। আমরা চাই জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার চর্চা আরও বৃদ্ধি পাক।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আব্দুস সালাম বাবলা, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আনিসুর রহমান এবং প্রাইম ব্যাংকের সিনিয়র অফিসার শফিকুল ইসলাম সরকার। তারা সবাই এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।

টুর্নামেন্টটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থা, নীলফামারীর আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। ১০ তারিখ থেকে শুরু হয়ে ২২ তারিখ পর্যন্ত খেলা চলবে।

এবারের আসরে অংশগ্রহণ করছে চারটি দল—নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নীলফামারী, ইন্টারন্যাশনাল স্কুল এবং আল-ফারুক একাডেমি, সৈয়দপুর।

টুর্নামেন্টের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বোকুনজামান, প্রধান, জাতীয়তাবাদী ক্রীড়া দল, জেলা শাখা নীলফামারী।

উদ্বোধনের পরপরই খেলা শুরু হলে মাঠে খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ এবং দর্শকদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকরা আশা করছেন, এই টুর্নামেন্টের মাধ্যমে জেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভার বিকাশ ঘটবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ক্রিকেট   টুর্নামেন্ট   উদ্বোধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close