রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
খেলাধুলা
নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৩:৩৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে।

আজ শনিবার (১১ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে আসন্ন সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল প্রকাশ করে বিসিবি।
 
সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগের তদন্ত শেষে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে গত মঙ্গলবার (৭ এপ্রিল) ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। যার নেতৃত্বে আছেন তামিম ইকবাল। মাত্র ৩ মাসের জন্য দায়িত্ব পাওয়া তামিমের বোর্ডের সামনে শুরুতেই চ্যালেঞ্জ নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা। নতুন বোর্ড কেমন দল গঠন করে, কারা সুযোগ পান, কারা বাদ পড়েন;  এসব নিয়ে গুঞ্জনের মাঝেই অপেক্ষার অবসান ঘটাল বিসিবি।
 
অবশ্য ৩ ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজের মধ্যে কেবল প্রথম ২ ওয়ানডের দল প্রকাশ করেছে বিসিবি। তবে সেখানে নেই কোনো চমক। সবশেষ পাকিস্তান সিরিজে বুলবুলের বোর্ড ওয়ানডেতে যে দল দিয়েছিল, সে একই দলই প্রকাশ করেছে তামিমের বোর্ড।
 
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হবে আগামী ১৭ এপ্রিল ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে। একই ভেন্যুতে পরের ওয়ানডে ম্যাচটি হবে ২০ এপ্রিল। সিরিজের তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৩ এপ্রিল।
 
টি-২০ সিরিজের প্রথম ম্যাচ হবে ২৭ এপ্রিল চট্টগ্রামে। একই ভেন্যুতে পরের ম্যাচ ২৯ এপ্রিল। মিরপুরে সিরিজের শেষ টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে ২ মে।
 
প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নিউজিল্যান্ড সিরিজ   ওয়ানডে   ঘোষণা বাংলাদেশের  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close