শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
খেলাধুলা
এস্পানিওলকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৯:৫৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্প্যানিশ লা লিগার শিরোপার আরও কাছে পৌঁছে গেল এফসি বার্সেলোনা।

শনিবার (১১ এপ্রিল) ঘরের মাঠ ন্যু ক্যাম্পে এস্পানিওলকে ৪-১ গোলে হারিয়েছে কাতালানরা। এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছে হ্যান্সি ফ্লিকের দল।

লা লিগায় সর্বকনিষ্ঠ হিসেবে নিজের ১০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন লামিনে ইয়ামাল। এমন ম্যাচেই সতীর্থ ফেরান তোরেসের করা জোড়া গোলের দুটিতেই অ্যাসিস্ট করেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। পাশাপাশি দলের তৃতীয় গোলটি আসে তার পা থেকে। আর দলের চতুর্থ গোলটি করেন মার্কাস রাশফোর্ড। 

এদিন ম্যাচের ৯ মিনিটেই দীর্ঘদিনের গোলখরা কাটান তোরেস। প্রথম গোলটি আসে ইয়ামালের কর্নার থেকে শটে হেডের মাধ্যমে। আর ২৫ মিনিটে ইয়ামালের চমৎকার অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এরপর আর কোনো গোল না ২-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা।  

দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ এক গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল এস্পানিওল। ৫৬ মিনিটে পল লোজানো গোল করে বার্সার রক্ষণভাগে ভীতি ছড়ায়। কিন্তু শেষ পর্যন্ত তারা আর পেরে ওঠেনি। উল্টো ৮৭ মিনিটে দলের তৃতীয় গোলটি আসে ইয়ামালের পা থেকে। আর এস্পানিওলের কফিনে শেষ পেরেক ঠুকে দেন মার্কাস র‍্যাশফোর্ড।

চোট কাটিয়ে দীর্ঘ বিরতির পর মাঠে ফিরেই র‍্যাশফোর্ডের করা চতুর্থ গোলটিতে দুর্দান্ত অবদান ফ্রেঙ্কি ডি ইয়ং। এই ডাচ মিডফিল্ডার শুরুর দিকে একটি সহজ সুযোগ নষ্ট করলেও ম্যাচের শেষ দিকে তার পাস থেকে দারুণ এক ফিনিশিংয়ে দলের চতুর্থ গোলটি করেন এই ইংলিশ ফরোয়ার্ড। ফলে ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। 

আগের রাতে রিয়াল মাদ্রিদ ১-১ গোলে জিরোনার সাথে ড্র করায় লিগ শিরোপা জয়ের পথে বার্সেলোনার জন্য এই জয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জয়ের ফলে টানা ৩০টি ডার্বি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল তারা। ৩১ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট এখন ৭৯, আর রিয়ালের ৭০। লিগে আর বাকি কেবল ৭ ম্যাচ। 
​
বার্সার সামনে এখন বড় চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন্স লিগ। আগামী মঙ্গলবার মেত্রোপলিতানো স্টেডিয়ামে আতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে হারের পর লিগের এই আত্মবিশ্বাস তারা ইউরোপের মঞ্চে ধরে রাখতে পারে কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  এস্পানিওল   শিরোপা   বার্সেলোনা   
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close