শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
খেলাধুলা
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি ঘোষণা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৯:০৩ পিএম

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ বড় ধরনের প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের মোট প্রাইজমানি বাড়িয়ে ৮৭ লাখ ৬৪ হাজার ৬১৫ মার্কিন ডলার করা হয়েছে—যা ২০২৪ সালের আসরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। 

সোমবার (১৩ এপ্রিল) এ ঐতিহাসিক ঘোষণা দেয় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আইসিসি জানিয়েছে, এবার চ্যাম্পিয়ন দল পাবে ২৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলার এবং রানার্স-আপ দল পাবে ১১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। এছাড়া সেমিফাইনালে পরাজিত দুই দল প্রত্যেকে পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার করে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো ১২টি দল অংশ নিতে যাচ্ছে এবং প্রতিটি দল অন্তত ২ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার প্রাইজমানি নিশ্চিতভাবে পাবে। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে ৩১ হাজার ১৫৪ ডলার।

টুর্নামেন্ট শুরু হতে বাকি মাত্র ৬০ দিন। আগামী ১২ জুন বার্মিংহামের এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই মেগা ইভেন্টের। 

আইসিসির প্রধান নির্বাহী সাঞ্জোগ গুপ্তা জানান, নারীদের ক্রিকেটে ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও সমতা নিশ্চিত করতেই প্রাইজমানি বাড়ানো হয়েছে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  নারী টি-টোয়েন্টি   রেকর্ড প্রাইজমানি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close