রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
খেলাধুলা
চ্যাম্পিয়নস লিগ
বার্সেলোনাকে বিদায় করে সেমিফাইনালে আতলেতিকো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৯:২২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চ্যাম্পিয়নস লিগে আবারও বার্সেলোনার বাধা হয়ে দাঁড়াল আতলেতিকো মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে হারিয়ে ৯ বছর পর সেমিফাইনালে উঠেছে স্প্যানিশ ক্লাবটি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে মাদ্রিদে অনুষ্ঠিত দ্বিতীয় লেগে বার্সেলোনা ২-১ গোলে জিতলেও প্রথম লেগে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকায় শেষ পর্যন্ত বিদায় নিতে হয় হান্সি ফ্লিকের দলকে।

ম্যাচের শুরুতেই লামিনে ইয়ামাল ও ফেরান তোরেসের গোলে সমতায় ফেরে বার্সেলোনা। চতুর্থ মিনিটে ইয়ামালের গোলে এগিয়ে যাওয়ার পর ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তোরেস। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন তখন ২-২।

তবে ৩১ মিনিটে আদেমোলা লুকমানের গোল ম্যাচে ফেরায় আতলেতিকোকে এবং শেষ পর্যন্ত সেটিই হয়ে ওঠে নির্ধারক।

দ্বিতীয়ার্ধে বার্সেলোনা একের পর এক আক্রমণ চালালেও আর গোলের দেখা পায়নি। ৫৫ মিনিটে তোরেসের একটি গোল ভিএআরে অফসাইড ধরা পড়ে বাতিল হয়। পরে রবার্ট লেভানডফস্কি ও মার্কাস রাশফোর্ডকে নামিয়েও সমতা ফেরাতে ব্যর্থ হয় কাতালানরা।

ম্যাচের ৭৮ মিনিটে আলেক্সান্ডার সরলথকে ফাউল করে লাল কার্ড দেখেন এরিক গার্সিয়া। এরপর দশজন নিয়ে বাকি সময় খেলতে হয় বার্সেলোনাকে।

শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে আতলেতিকো মাদ্রিদ। ২০১৪ ও ২০১৬ সালের পর আবারও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে হারাল দলটি।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বার্সেলোনা   বিদায়   সেমিফাইনাল   আতলেতিকো  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close