রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
খেলাধুলা
বিশ্বকাপের আগে মেসির বিরুদ্ধে প্রতারণা মামলা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৮:৪১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসন্ন ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার দুই মাসেরও কম সময় বাকি। এর মাঝেই বড় ধাক্কা খেলেন লিওনেল মেসি ও আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছে।

অভিযোগ অনুযায়ী, গত বছর ভেনেজুয়েলা জাতীয় ফুটবল দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে চুক্তি থাকা সত্ত্বেও মেসি মাঠে নামেননি। চুক্তিতে উল্লেখ ছিল, ইনজুরি না থাকলে তাকে অন্তত ৩০ মিনিট খেলতে হবে। কিন্তু ম্যাচে তাকে মাঠে দেখা যায়নি; তিনি গ্যালারিতে বসে খেলা দেখেন।

মিয়ামিভিত্তিক প্রতিষ্ঠান ভিআইডি জানায়, তারা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রায় ৭ মিলিয়ন ডলারের চুক্তিতে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রদর্শনী ম্যাচ আয়োজন করে। তবে ভেনেজুয়েলার বিপক্ষে হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মেসির অনুপস্থিতি তাদের বড় আর্থিক ক্ষতির মুখে ফেলে।

কোম্পানির দাবি আরও জোরালো হয়েছে এই কারণে যে, পরের দিনই ইন্টার মিয়ামির হয়ে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে খেলতে মাঠে নামেন মেসি। এতে তাদের ধারণা, মেসি ফিট থাকা সত্ত্বেও আগের ম্যাচে না খেলে চুক্তিভঙ্গ করেছেন।

ভিআইডির অভিযোগ, মেসি না খেলায় টিকিটের চাহিদা কমে যায় এবং ম্যাচের ভেন্যু শিকাগো থেকে ফোর্ট লডারডেলে সরিয়ে নিতে হয়। এতে তাদের এক মিলিয়ন ডলারের বেশি লোকসান হয়েছে। এমনকি মেসির পরিবারের জন্য বিশেষ স্যুইট ভাড়া করেও কোনো সুফল মেলেনি।

আইনি জটিলতা চললেও ইন্টার মিয়ামির জার্সিতে মেসির পারফরম্যান্স দারুণ। ২০২৩ সালে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৯৬ ম্যাচে ৮৩টি গোল করেছেন তিনি। তার নেতৃত্বেই দলটি লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড ও এমএলএস কাপ জিতেছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   মেসি   প্রতারণা মামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close