রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
খেলাধুলা
ইরান অবশ্যই বিশ্বকাপ খেলবে : ফিফা সভাপতি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৫:৩০ পিএম
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

২০২৬ সালে উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও ম্যাক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে সব ধরনের সংশয়কে উড়িয়ে দিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

বুধবার (১৫ এপ্রিল) ওয়াশিংটনে অনুষ্ঠিত ‘সিএনবিসি ইনভেস্ট ইন আমেরিকা’ ফোরামে তিনি ঘোষণা দেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা সত্ত্বেও ইরান নিশ্চিতভাবে বিশ্বকাপে মাঠে নামবে। 

গত ফেব্রুয়ারি থেকে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ফুটবল বিশ্বে যে উদ্বেগের সৃষ্টি হয়েছিল, ইনফান্তিনোর বক্তব্য কিছুটা হলেও সেই সংশয়ের পারদ নামিয়ে দিয়েছে।

ফিফা সভাপতি তার বক্তব্যে খেলাধুলা এবং রাজনীতিকে সম্পূর্ণ আলাদা রাখার গুরুত্বারোপ করেন। তিনি জানিয়েছেন, বর্তমান বাস্তবতায় বিশ্ববাসীকে একত্রে রাখতে সেতুবন্ধন তৈরির দায়িত্ব ফুটবলই পালন করবে। অন্য কেউ এ দায়িত্ব নিতে আগ্রহী না হলেও ফিফা সেই ভূমিকা পালন করবে বলে তিনি মন্তব্য করেন।

ইনফান্তিনোর মতে, ইরানি খেলোয়াড়রা তাদের যোগ্যতাবলে বিশ্বকাপে খেলার অধিকার অর্জন করেছে এবং তারা তাদের দেশের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে। যুদ্ধ চললেও ফুটবলারদের সেই সুযোগ থেকে বঞ্চিত করা অন্যায় হবে বলে তিনি মনে করেন।

তবে বিশ্বকাপের ভেন্যু নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক নাটকীয়তা চলে আসছিল। ২০২৬ আসরের অন্যতম প্রধান আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানি দল খেলবে কিনা, তা নিয়ে বড় প্রশ্ন তুলেছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এক বার্তায় খেলোয়াড়দের নিরাপত্তার অভাব হতে পারে বলে মন্তব্য করার পর ইরান ফুটবল ফেডারেশন তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল। কিন্তু ইনফান্তিনো সেই প্রস্তাব নাকচ করে দিয়ে জানিয়েছেন, নির্ধারিত সূচি অনুযায়ী লস অ্যাঞ্জেলেস এবং সিয়াটলেই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ফিফা এবং আয়োজক দেশগুলোর মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী সব দেশের খেলোয়াড়দের নিরাপত্তা ও ভিসা নিশ্চিত করতে ওয়াশিংটন বাধ্য থাকবে।

বর্তমানে ইরান দল তুরস্কে তাদের প্রস্তুতি ক্যাম্প চালাচ্ছে, যেখানে ইনফান্তিনো নিজে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে দেখা করেছেন। তিনি দলটির খেলোয়াড়দের একাগ্রতা ও খেলার মানের প্রশংসা করে বলেন, ইরানের খেলোয়াড়েরা খেলাকে রাজনীতির বাইরে রেখে বিশ্বকাপে খেলতে চায়। জুন মাসের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে এবং একটি শান্তিপূর্ণ পরিবেশে ফিফা বিশ্বকাপ শুরু হবে বলে তিনি আশাবাদী।

এবারের আসরে ইরান গ্রুপ ‘জি’ তে শক্তিশালী বেলজিয়াম, নিউজিল্যান্ড এবং মিশরের বিপক্ষে লড়বে। তাদের প্রথম ম্যাচ ১৫ জুন ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে। একই মাঠে তারা ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে খেলবে। গ্রুপ পর্বে ইরান নিজেদের শেষ ম্যাচে ২৬ জুন মিশরের বিপক্ষে সিটেলে মাঠে নামবে।

সূত্র : সিএনবিসি, সিএনএন স্পোর্টস, ইএসপিএন

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ইরান   বিশ্বকাপ খেলবে   ফিফা সভাপতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close