রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
খেলাধুলা
বিসিবির কমিটিতে এবার যুক্ত হলেন প্রতিমন্ত্রী ইশরাকের চাচাতো ভাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৬:৪৯ পিএম
মাশরুর হোসেন | ছবি : খোলা কাগজ

মাশরুর হোসেন | ছবি : খোলা কাগজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগের পরিচালনা পর্ষদ ভেঙে সপ্তাহখানেক আগে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই নতুন কমিটি গঠনের পরপরই বিসিবিতে যুক্ত হয়েছেন মাশরুর হোসেনযিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের চাচাতো ভাই।

মাশরুর এখন লজিস্টিক ও প্রোটোকল কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এই লজিস্টিক কমিটির প্রধান হিসেবে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস।

সূত্র অনুযায়ী, এই অ্যাডহক কমিটিকে তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ১১ সদস্যের এই কমিটি ঘোষণা করেযার নেতৃত্বে আছেন তামিম ইকবাল।

কমিটির সদস্যদের মধ্যে কয়েকজন রাজনৈতিক পরিবারের সদস্যও রয়েছেন। যেমন-মির্জা ইয়াসির আব্বাস, যিনি মির্জা আব্বাসের ছেলে; সৈয়দ ইব্রাহিম আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে; ইসরাফিল খসরু, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরুর ছেলে; এবং রাশনা ইমাম, যিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  বিসিবির কমিটি   প্রতিমন্ত্রী ইশরাক   ইশরাকের চাচাতো ভাই  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close