রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      
খেলাধুলা
শেষ দিকে ভেঙে পড়া, ২৬ রানে হার বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৮:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ বেশ ভালো অবস্থানে ছিল সাইফ হাসান, লিটন দাসের পর তাওহীদ হৃদয়ের ব্যাটে। কিন্তু আফিফ হোসেন বিদায় নেওয়ার পর ধস দেখে স্বাগতিকরা। তাতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরে গেল বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে কিউইরা হেনরি নিকলস ও ডিন ফক্সক্রফটের ফিফটিতে ৮ উইকেটে ২৪৭ রান করেছিল। 

ডেথ ওভারের শুরুতে দলীয় ১৮৪ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। তারপর ব্লেয়ার টিকনারের তোপ। এই পেসার তার শেষ ৩ ওভারে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের আশা শেষ করে দেন।

১০ ওভারে ৪০ রান দিয়ে চার উইকেট নেন টিকনার। শেষ জুটিতে হৃদয় ছক্কা মেরে ৫৮ বলে ফিফটি করেন। কিন্তু দলকে জেতানোর জন্য তার ইনিংস যথেষ্ট ছিল না। ৪৯তম ওভারের দ্বিতীয় বলে তিনি ক্যাচ হন। ৩৭ রানে শেষ ৬ উইকেট হারাল বাংলাদেশ। ২৪৮ রানের লক্ষ্যে নেমে ২২১ রানে থেমে যায় ইনিংস। 

শুক্রবার (১৭ এপ্রিল) ঢাকার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ।

বাংলাদেশ ২৪৮ রানের লক্ষ্যে নেমে শুরুতে বিপদে পড়ে। ২১ রানের মধ্যে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত আউট হন। সেখান থেকে দলকে টেনে তোলেন সাইফ ও লিটন। ৯৩ রানের জুটি গড়ার পথে সাইফ ৫০ ছুঁলেও তার পথে হাঁটতে গিয়ে হোঁচট খান লিটন। দুইজনের বিদায়ের পর হৃদয় ও আফিফ হোসেনের জুটিতে জয়ের পথে ছুটছিল বাংলাদেশ।

৭৯ বলে ৫২ রানের জুটি ভাঙার পর দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। টিকনার ৪১তম ওভারে আফিফকে ২৭ রানে উইলিয়াম ও’রোর্কের ক্যাচ বানান। তখন বাংলাদেশের প্রয়োজন ছিল ৫৭ বলে ৬৪ রান, হাতে ৫ উইকেট।

দুই ওভার পর টিকনার বল নিয়ে মেহেদী হাসান মিরাজকে থামান মাত্র ৪ রানে। টম ল্যাথামের ক্যাচ হন মিরাজ।  এই পেসার তার পরের ওভারের শেষ তিন বলে রিশাদ হোসেন (৪) ও শরিফুল ইসলামকে খালি হাতে আউট করে ম্যাচ ঘুরিয়ে দেন।

চার ওভারে ৩৫ রান দরকার ছিল বাংলাদেশ। ৮ উইকেট হারানোর পর সেই চাপ আর নিতে পারেনি স্বাগতিকরা। সেই প্রয়োজন মেটাতে পারেনি তারা। বরং টিকনারের শেষ ওভারে তাসকিন আহমেদ (২) বিদায় নেন। ৪৯তম ওভারের প্রথম বলে হৃদয় ছক্কা মেরে ফিফটি করলেও দুই বল পর তাকে সাজঘরে ফিরতে হয় নিকলসের ক্যাচ হয়ে। স্মিথ তাকে ফেরান ৫৫ রানে। ৬০ বলের ইনিংসে ছিল দুটি করে চার ও ছয়।

টিকনারের সাথে স্মিথ ৩টি উইকেট নিয়ে কার্যকরী ভূমিকা রাখেন। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   নিউজিল্যান্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close