শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
খেলাধুলা
হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে কেকেআর
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১১:০৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আইপিএলের এবারের আসরে হারের বৃত্ত থেকে বের হতে পারছে না কলকাতা নাইট রাইডার্স।

শুক্রবার (১৭ এপ্রিল) গুজরাট টাইটান্সের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। 

এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৫টিতেই হেরেছে কেকেআর। এক ম্যাচে বৃষ্টির কল্যাণে ঝুলিতে এক পয়েন্ট। তাদের মত দুর্দশা এবারের আসরে আর কারও নেই। ১০ দলের মধ্যে এখনও জয়হীন থাকা একমাত্র দল কলকাতা নাইট রাইডার্স। রয়েছে পয়েন্ট টেবিলের একদম তলানিতে, ১০ম স্থানে।

প্লেয়ার, কোচিং স্টাফ ঢেলে সাজিয়ে এবারের আসরে নতুন চেহারায় মাঠে নামার অপেক্ষায় ছিল কলকাতা নাইট রাইডার্স। প্রথমবার প্রধান কোচের দায়িত্ব নেন অভিষেক নায়ার। সাথে সহকারী কোচ হিসেবে শেন ওয়াটসন, বোলিং কোচ হিসেবে টিম সাউদিকে নেয় কেকেআর। মেন্টর হিসেবে আগে থেকেই ছিলেন ডোয়াইন ব্রাভো।

নিলামের টেবিলেও দেদারসে টাকা খরচ করেছে কেকেআর। তবে মাঠের ক্রিকেটে ফল আসছে না কেকেআরের পক্ষে।

শুক্রবার কেকেআরের দেওয়া ১৮১ রানের টার্গেট তাড়া করতে নেমে ২ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌছে গেল গুজরাট টাইটান্স। অধিনায়কোচিত ৮৬ রানের ইনিংস খেললেন শুভমান গিল। যেন আরও একবার বুঝিয়ে দিল কেকেআকেক তাকে ছাড়াটা কত বড় ভুল ছিল। এই ম্যাচ হারের ফলে লজ্জার নজির গড়ল কেকেআর। এর আগে কোনও দিন মৌসুমে প্রথম টানা ৬ ম্যাচে জয় পায়নি কেকেআর এমনটা হয়নি।

কেকেআরের পরের ম্যাচ ১৯ এপ্রিল, রাজস্থান রয়্যালসের বিপক্ষে। এমন লেজেগোবরে দশা থেকে দলকে উদ্ধার করতে দরকার কেবল একটি জয়, তবে এমন পরিস্থিতিতে সেই ত্রাণকর্তা কে হবেন তা এক বড় প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরের মাঝেই হয়ত মিশে আছে কেকেআরের এবারের আসরের গতিপথ।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  কেকেআর   আইপিএল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close