শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
খেলাধুলা
ডিপিএল মাঠে ফেরানোর কৃতিত্ব তামিমকে দিলেন মাহমুদউল্লাহ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫:০৭ পিএম
মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) কবে শুরু হবে? সাধারণত মার্চে শুরু হওয়া প্রতিযোগিতাটি নিয়ে এই প্রশ্ন দেশের ক্রীড়াঙ্গনে অনেক দিন ধরেই ঘুরছিল। উত্তর মিলেছে গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুর কাছ থেকে। আগামী ৪ মে শুরু হচ্ছে লিস্ট ‘এ’ ক্রিকেটের এই প্রতিযোগিতা।

এই উদ্যোগের কৃতিত্ব তামিম ইকবালকে দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। শনিবার (১৮ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন সিসিডিএম কার্যালয়ে শুরু হওয়া দলবদল অনুষ্ঠানে উপস্থিত হয়ে রিয়াদ এই খবরকে আনন্দের বলে উল্লেখ করেন। দলবদল থেকে রিয়াদকে কেনে প্রাইম ব্যাংক।

তামিমের অবদানের প্রসঙ্গ টেনে রিয়াদ বলেন, ‘কৃতিত্ব তামিমকেই দিতে হবে। ও এসে এই উদ্যোগটা নিয়েছে। অবশ্যই এটা ক্রিকেটারদের জন্য বড় আয়ের একটি উৎস, তবে দিনশেষে আমরা সবাই মাঠে থাকতে চাই, খেলতে চাই। মাঠে খেলার সুযোগ পাওয়ার থেকে বড় কিছু নেই।’

চলতি মৌসুমে লিগ মাঠে গড়ানো নিয়ে স্বস্তির কথা জানিয়ে তিনি বলেন, ‘সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে প্রিমিয়ার লিগটা মাঠে গড়াতে যাচ্ছে, ইনশাআল্লাহ। আমরা সবাই এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম। ক্রিকেটারদের জন্য এটা অবশ্যই আনন্দের বিষয়।’

মূলত বোর্ডের বিরুদ্ধে অবৈধতার অভিযোগ তুলে ক্লাবগুলোর বয়কট, এই ইস্যুতে গত কয়েক মাস ধরেই অচল ছিল দেশের ঘরোয়া ক্রিকেট। অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার কিছু দিনের মাথায়ই দেখা যায় আশার আলো। তামিম ইকবাল বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে প্রাধান্যের তালিকায় রাখেন ডিপিএলকে। শুরুতে কয়েকটি ক্লাব খেলতে আপত্তি জানালেও পরে বিসিবির অনুরোধে সবাই খেলার ব্যাপারে সম্মত হন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ডিপিএল   মাঠে ফেরানো   তামিম   মাহমুদউল্লাহ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close