শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
খেলাধুলা
মেসির জোড়া গোলে মায়ামির জয়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮:১৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর গুইলেরমো হোয়োস আকস্মিকভাবে ইন্টার মায়ামির ডাগ আউটে দাঁড়ালেন। অপ্রত্যাশিতভাবে জাভিয়ের মাসচেরানো পদত্যাগ করলে প্রধান কোচ হন হোয়োস। আর তার অভিষেক ম্যাচে মায়ামি ৩-২ গোলে জিতেছে। লিওনেল মেসি করেছেন জোড়া গোল।

শনিবার (১৮ এপ্রিল) কলোরাডো র‌্যাপিডসকে হারিয়ে মায়ামি সাত ম্যাচ অপরাজিত থাকল। লস অ্যাঞ্জেলস এফসির কাছে হার দিয়ে মৌসুম শুরু করা দলটি ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এমএলএস স্ট্যান্ডিংয়ে দ্বিতীয় স্থানে।

১৩তম মিনিটে পেনাল্টি থেকে মেসি গোলমুখ খোলেন। তারপর তার ৭৯তম মিনিটে জয়সূচক গোলে তিন পয়েন্ট আদায় করে মায়ামি। মাঝমাঠ থেকে বল ছিনিয়ে নিয়ে মেসি ডানপাশ দিয়ে আক্রমণে যান। তারপর পেনাল্টি বক্সে ঢুকে কাটব্যাক করে দুই ডিফেন্ডারের ফাঁক গলে শট নেন। ব্যাকপোস্টের ভেতর দিয়ে বল জালে জড়ায়।

এই মৌসুমে সাত গোল করলেন মেসি। এমএলএস-এ সর্বোচ্চ গোলের তালিকায় স্যাম সুরিজ ও পিটার মুসার সঙ্গে সমতায় আছেন তিনি।

ইয়ানিক ব্রাইট ৮৭তম মিনিটে লাল কার্ড দেখলে বাকি সময় একজন কম নিয়ে খেলতে হয়েছে মায়ামিকে। আর র‌্যাপিডস টানা দুটি ম্যাচ জিতে হার দেখল।

জোশ অ্যাতেনসিওর ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করেন ব্রাইট। মেসি স্পট থেকে গোল করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে মাতেও সিলভেত্তির ক্রস থেকে বার্তেরামের হেডে স্কোর ২-০ হয়।

রাফায়েল নাভারো ৫৮তম মিনিটে র‌্যাপিডসদের হয়ে একটি গোল শোধ দেন। ২৬ বছর বয়সী ফরোয়ার্ড আগের ম্যাচে জোড়া ও এই মৌসুমে ষষ্ঠ গোল করলেন। ড্যারেন ইয়াপি বদলি নামার কয়েক মিনিট পর কাউন্টার অ্যাটাক থেকে ৬২তম মিনিটে ২-২ এ সমতা ফেরান।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  মেসি   মায়ামি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close