সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      
খেলাধুলা
ইচ্ছা সত্ত্বেও জিএসএলে খেলতে পারবে না বিপিএল চ্যাম্পিয়ন দল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৩:২৬ পিএম আপডেট: ১৯.০৪.২০২৬ ৩:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবার গ্লোবাল সুপার লিগের (জিএসএল) তৃতীয় আসরে খেলা হচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের। আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রণ না পাওয়ায় বাংলাদেশের কোনো ফ্র্যাঞ্চাইজিই এবারের আসরে অংশ নিতে পারছে না, ফলে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব এবার অনুপস্থিতই থাকছে।

চলতি বছরের শুরুতে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে বিপিএলের শিরোপা জেতে রাজশাহী ওয়ারিয়র্স। শিরোপা জয়ের পরপরই দলটির পক্ষ থেকে জানানো হয়, তারা রংপুর রাইডার্সের মতোই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে আগ্রহী। সেই লক্ষ্য থেকেই ফ্র্যাঞ্চাইজিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মাধ্যমে জিএসএলে খেলার আগ্রহও প্রকাশ করে এবং আনুষ্ঠানিকভাবে যোগাযোগের চেষ্টা চালায়।

তবে শেষ পর্যন্ত গায়ানাভিত্তিক এই টুর্নামেন্টের আয়োজকরা রাজশাহীর আবেদন বিবেচনায় নেয়নি। ফলে তৃতীয় আসরের জন্য ঘোষিত দল তালিকায় বাংলাদেশের কোনো ফ্র্যাঞ্চাইজির নাম রাখা হয়নি। আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে যাওয়া আসরের জন্য ইতোমধ্যে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে আয়োজকরা।

এবারের জিএসএলে অংশ নিচ্ছে পাকিস্তানের পিএসএল চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ জয়ী পার্থ স্করচার্স, সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টির ডেজার্ট ভাইপার্স, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের সান ফ্রান্সিসকো ইউনিকর্নস এবং স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

দল নির্বাচন প্রক্রিয়ায় দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টির চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে তারা অংশগ্রহণে সাড়া দেয়নি বলে জানা গেছে। অন্যদিকে টুর্নামেন্টের পঞ্চম দল হিসেবে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের নাম চূড়ান্ত করা হয়েছে।

এবারের আসরে আলোচনায় রয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনও। বর্তমানে তারা পিএসএলের দল লাহোর কালান্দার্সের সঙ্গে যুক্ত আছেন। সবকিছু ঠিক থাকলে এবং প্রয়োজনীয় নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) পাওয়া গেলে জিএসএলে লাহোরের হয়ে খেলতে দেখা যেতে পারে এই দুই বাংলাদেশি ক্রিকেটারকে।

সব মিলিয়ে এবারের জিএসএল আসরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের কোনো দল না থাকলেও ব্যক্তিগতভাবে কিছু ক্রিকেটারের অংশগ্রহণের সম্ভাবনা এখনো উন্মুক্ত রয়েছে।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  জিএসএল   বিপিএল   চ্যাম্পিয়ন  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close