শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
খেলাধুলা
সিরিজ বাঁচাতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১০:১৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। যার ফলে বাকি দুই ম্যাচই এখন স্বাগতিকদের জন্য বাঁচা মরার লড়াই। হেরে গেলেই সিরিজ খুইয়ে বসতে হবে।

দলের ভেতরের খবর, ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দলে আসছে অন্তত দুটি পরিবর্তন। সবশেষ ম্যাচে লোয়ার মিডল অর্ডারে খেলেও কোনো বাউন্ডারি মারতে পারেননি আফিফ হোসেন, ৪৯ বলে করেছিলেন ২৭ রান। টানা ব্যর্থতার ঘেরাটোপে থাকা এই ব্যাটার বাদ পড়তে চলেছেন এবার।

ক্রিকইনফো জানাচ্ছে অন্য পরিবর্তনটি আসতে যাচ্ছে পেস আক্রমণে। আগের ম্যাচে শরিফুল ইসলাম দারুণ বোলিং করেছিলেন। এরপরও তিনি আজ দলে জায়গা হারাতে চলেছেন। 

তার বাদ পড়ার কারণ মোস্তাফিজুর রহমানের ফেরা। আগের ম্যাচে চোটের কারণে তিনি খেলতে পারেননি। তিনি ফেরার ফলে শরিফুল জায়গা হারাচ্ছেন আজ।

ওদিকে আফিফের বদলে একাদশে ঢুকবেন সৌম্য সরকার। তার ফলে ব্যাটিং অর্ডারে এক ধাপ করে অবনতি হবে নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে লিটন দাস, তাওহীদ হৃদয়দের।

এক নজরে সম্ভাব্য একাদশ : 

বাংলাদেশ : সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  সিরিজ   নিউজিল্যান্ড   বাংলাদেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close