রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
খেলাধুলা
সহজ ম্যাচ কঠিন বানিয়ে জিতলো বাংলাদেশের মেয়েরা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৫:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দাপুটে জয়ের সুযোগ ছিল বাংলাদেশের মেয়েদের সামনে। কিন্তু শেষদিকে খেই হারিয়ে সহজ ম্যাচ জিতলো কঠিন বানিয়ে।

জয়ের জন্য ৩৬ বলে প্রয়োজন মাত্র ৭ রান, হাতে ৭ উইকেট। এখান থেকে যে কোনো দলই সহজেই জয় নিয়ে মাঠ ছাড়বে। কিন্তু বাংলাদেশ নারী ক্রিকেট দল এই সহজ কাজটাকেই করে তুললো অতি কঠিন! এরপর ২ রানের মধ্যে পড়লো ৪ উইকেট।

আচানকই যেন সিঙ্গেল নেওয়াটাও সবচেয়ে কঠিন কাজ হয়ে গিয়েছিল বাংলাদেশের ব্যাটারের জন্য। যদিও শেষ পর্যন্ত ৯ বল হাতে রেখে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। 

আজ সোমবার (২০ এপ্রিল) রাজশাহীর শহীদ কামরুজ্জামান ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল।

সফরকারীদের ২০৫ রান তাড়ায় ৪৮ দশমিক ৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় জ্যোতি-নাহিদারা। একই মাঠে আগামী বুধবার (২২ মার্চ) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

দলের ঐতিহাসিক এই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রিতু মনি ও শারমিন আক্তার সুপ্তার। বল হাতে রিতু ৩৬ রানে ৩ উইকেট নেওয়ার পর রান তাড়ায় ৮৬ রানের ইনিংস খেলেন সুপ্তা।

টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে ৬৮ রান যোগ করেন হাসিনি পেরেরা ও ইমেশা দুলানি। ১৪তম ওভারে ২৭ রান করা শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত অধিনায়ক পেরেরাকে আউট করে এই জুটি ভাঙেন রিতু। নিজের পরের ওভারে হার্শিতা সামারাবিক্রমার উইকেটও নেন রিতু। পরে তৃতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়েন দুলানি ও হানসিমা করুনারত্নে। এই জুটি থামান সুলতানা খাতুন। ৫২ রান করে ফেরেন দুলানি।

৭১ বলে ৫৪ রানের ইনিংস খেলেন হানসিমা। শেষদিকে কাভিশা দিলহারি ৩০ ও কৌশিনি নুথিয়াঙ্গানার ব্যাট থেকে আসে ১৮ রান। রিতুর ৩ উইকেট ছাড়াও নাহিদা আক্তারের ঝুলিতে জমা পড়ে ২ উইকেট।

রান তাড়ায় শুরুতেই অভিষিক্ত ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস জয়িতাকে হারায় বাংলাদেশ। তার ব্যাট থেকে আসে মাত্র ৫ রান। আর রানের খাতাই খুলতে পারেননি প্রায় সাড়ে ৬ বছর পর জাতীয় দলের হয়ে খেলতে নামা শারমিন সুলতানা। অধিনায়ক জ্যোতি করেন ২৯ বলে ১৩।

শুরুর এই বিপদ সামাল দেন সুপ্তা ও সোবহানা মোস্তারি। দুইজন মিলে অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৮৭ রান। পায়ের পেশিতে টান লাগায় মাঠ ছাড়তে হয় মোস্তারিকে। তার ব্যাট থেকে আসে ৫৬ বলে ৪১ রান। এরপর সুপ্তা ও স্বর্ণার জুটিতে আসে ৭৮ রান। এরপরই নামে ধস।

৪৫তম ওভারে স্টাম্পড হয়ে যান ৮৬ রান করা সুপ্তা। পরের ওভারে একই পথ ধরেন ৩৫ রান করা স্বর্ণা। এরপর রিতু ও রাবেয়া খান দ্রুত ফিরে গেলে জাগে পরাজয়ের শঙ্কা। তবে সুলতানা খাতুনকে নিয়ে ম্যাচ শেষ করেই মাঠ ছাড়েন সহ-অধিনায়ক নাহিদা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সহজ ম্যাচ কঠিন   জিতলো   বাংলাদেশের মেয়েরা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close