রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      
গণমাধ্যম
মিস-ডিসইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৫:৫৭ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘দেশে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করতে এবং মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন প্রতিরোধে সরকার পদক্ষেপ গ্রহণ করছে। আমরা চাই জনগণের কাছে নির্ভুল ও সত্য তথ্য পৌঁছাক, যাতে বিভ্রান্তি না ছড়ায় ও গণমাধ্যমের প্রতি আস্থা আরও দৃঢ় হয়।’

সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সভায় ইয়াসের খান আরও বলেন, ‘ডিজিটালাইজেশন প্রক্রিয়া জোরদার করার মাধ্যমে গণমাধ্যম খাতকে আরও আধুনিক ও কার্যকর করা হচ্ছে। সংশ্লিষ্ট সকল পক্ষের পরামর্শ বিবেচনায় নিয়ে সেবার মান উন্নয়ন ও বিভিন্ন নীতিমালার সংস্কারে কাজ করা হবে।’

সাংবাদিকদের কর্মপরিবেশ নিয়ে তিনি বলেন, ‘সচিবালয়ে সাংবাদিকদের জন্য নির্ধারিত স্থানটি আধুনিক ও উপযোগী নয় – ‘আমার নান্দাইলের ভাঙ্গা রাস্তাঘাটের মতো’। 

তিনি এ বিষয়ে প্রয়োজনীয় উন্নয়ন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী ভুল-ত্রুটি থাকলে তা গঠনমূলকভাবে তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান এবং বলেন, ‘এতে সরকার ও জনগণ উভয়েরই উপকার হবে।’

অতীতের বিষয় নিয়ে না থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিএসআরএফের সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে ও সধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান তথ্য কর্মকর্তা ইয়াকুব আলীসহ সচিবালয়ে দায়িত্বরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মিসইনফরমেশন   ডিসইনফরমেশন প্রতিরোধ   কাজ করছে সরকার   তথ্য প্রতিমন্ত্রী   
মতামত লিখুন:
Loading...
Loading...

গণমাধ্যম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close