শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
স্বাস্থ্য
হাম ও উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৬:২৪ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে গেল ২৪ ঘণ্টায় সংক্রামক রোগ হাম ও এর উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে আরও ১ হাজার ১৭০ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। 

আজ সোমবার (২০ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় ঢাকায় হামে আক্রান্ত ১ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে ঢাকায় ১ শিশু ছাড়াও চট্টগ্রামে অরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গেল ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৩৭ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ১৮৩ শিশু মারা গেছে।

এদিকে, গেল ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ২৪ হাজার ৭৭৬ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে। 

অন্যদিকে, গত একদিনে ১৭৪ জনের হাম শনাক্ত হয়েছে। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৩ হাজার ৬১৭ জন শিশুর হাম শনাক্ত হয়েছে। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হাম   উপসর্গ   শিশুর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close