শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
খেলাধুলা
আইপিএলে যোগ দিয়ে পিএসএল থেকে নিষিদ্ধ শানাকা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১২:৫৪ পিএম আপডেট: ২১.০৪.২০২৬ ১২:৫৭ পিএম
শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা

শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা

পিএসএলে এমন শাস্তির নিয়ম আগেই চালু ছিল। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে সরে দাঁড়িয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যোগ দেওয়ায় এবার আগামী আসর থেকে নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা। 

শাস্তির কারণ হিসেবে বলা হয়েছে, চলতি মৌসুমে তিনি চুক্তি ভঙ্গ করেছেন। নিলামে লাহোর কালান্দার্সের সঙ্গে ৭৫ লাখ পাকিস্তানি রুপিতে চুক্তিবদ্ধ হলেও টুর্নামেন্ট শুরুর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যোগ দেন তিনি। রাজস্থান রয়ালসের স্যাম কারান ইনজুরি হওয়ার কারণে বদলি হিসেবে শানাকা আইপিএলে যোগ দেন।

পিসিবির মতে, চুক্তি থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় দলের পরিকল্পনায় ব্যাঘাত ঘটে এবং লিগের চুক্তিভিত্তিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন শানাকা। এক বিবৃতিতে তিনি বলেন, “পিএসএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের জন্য তিনি গভীরভাবে দুঃখিত এবং পাকিস্তানের মানুষ, পিএসএল সমর্থক ও বিশ্ব ক্রিকেটের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন।’’ তিনি আরও জানান, পিএসএল একটি মর্যাদাপূর্ণ আসর এবং তার এই সিদ্ধান্ত অনেককে হতাশ করেছে, বিশেষ করে লাহোর কালান্দার্সের ভক্তদের।

এদিকে, একই ধরনের ঘটনায় জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকেও দুই বছরের জন্য পিএসএল থেকে নিষিদ্ধ করেছে পিসিবি। যদিও তিনি নিলামে দল পাননি, পরে ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তি করেন। কিন্তু পরবর্তীতে মোস্তাফিজুর রহমানের বদলি হিসেবে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  আইপিএল   পিএসএল   নিষিদ্ধ   শানাকা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close