সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
গণমাধ্যম
নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৯:২০ পিএম
এনজেএফের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভায় স্বরণিকা ‘সম্প্রীতি’র মোড়ক উন্মোচন | ছবি : খোলা কাগজ

এনজেএফের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভায় স্বরণিকা ‘সম্প্রীতি’র মোড়ক উন্মোচন | ছবি : খোলা কাগজ

নোয়াখালী জার্নালিস্ট ফোরাম-ঢাকার (এনজেএফ) ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে স্বরণিকা ‘সম্প্রীতি’র মোড়ক উন্মোচন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৭টায় রাজধানী ঢাকার পল্টন ফারইষ্ট টাওয়ারের রজনীগন্ধ্যা অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

সংগঠনের বর্তমান সভাপতি ও বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ জিয়াউল কবির সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার মহিনের পরিচালনায় অনুষ্ঠান সঞ্চালনা করেন এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক একরামুল হক সায়েম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদ ও নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু।

এসময় এনজেএফ’র ১৪ বছর পূর্তি উপলক্ষ্যে স্বরণিকা ‘সম্প্রীতি’র মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা। যেখানে নবীন-প্রবীণ সাংবাদিকদের লেখনির মাধ্যমে নোয়াখালী জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিসহ বিভিন্ন উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার কথা উঠে আসে।

এছাড়াও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও এনজেএফ’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবু তাহের, বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক মো. বেলায়েত হোসেন, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মুঞ্জুরুল আজীম সুমন, সিনিয়র সাংবাদিক তরুণ তপন চক্রবর্তী, নোয়াখালী জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী, অ্যাডভোকেট আমাতুন নুর পান্নাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ


সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও আগামী দিনের পথচলাসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন—দৈনিক সমকালের সিটি এডিটর শাহেদ চৌধুরী, ডক্টর নাসির উদ্দীন, দৈনিক ইত্তেফাফের চিফ রিপোর্টার মো. শামসুদ্দিন, এনটিভির নিউজ এডিটর এনামুল হক, দৈনিক নোয়াখালীর কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মহিউদ্দিন চৌধুরী লিটন, গ্লোবাল টেলিভিশনের সিনিয়র নিউজরুম এডিটর সৌবিয়া আয়াত, সাংবাদিক ইকবাল হোসেন মজনু, দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার এসএম মিজান, এনটিভির নিউজ প্রেজেন্টার রাইসুল হক চৌধুরী।

এছাড়াও বাংলাভিশনের রিপোর্টার শুভ মাহফুজ, দৈনিক প্রথম আলোর রিপোর্টার আবদুল্লাহ আল নোমান, দেশ রুপান্তরের আবু জাফর সোহেল, খোলা কাগজের অনলাইন ইনচার্জ আবদুল্লাহ আল জাহেদ, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি সাইফুল মাসুম, বাংলাদেশ টেলিভিশনের মিরাজ উদ্দিনসহ রাজধানীতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় অতিথিরা তাদের বক্তব্যে নোয়াখালী জেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকার কথা জানান এবং আগামীতে আরও জোরালোভাবে কীভাবে কাজ করা যায়—সে মতামত ব্যক্ত করেন। 

নোয়াখালী জার্নালিস্ট ফোরাম-ঢাকা (এনজেএফ) দীর্ঘ ১৪ বছর ধরে ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে কাজ করে যাচ্ছে। আগামীতে সাংবাদিকদের কল্যাণে এবং জেলার উন্নয়নে আরও ব্যাপক ভূমিকা রাখার কথা জানান সংগঠনের সদস্যরা। পরে সদস্যদের উপস্থিতিতে আগামীর পরিকল্পনা নিয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। যেখানে সংগঠনের আগামীর পথচলা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  নোয়াখালী জার্নালিস্ট ফোরাম   এনজেএফ  
মতামত লিখুন:
Loading...
Loading...

গণমাধ্যম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close