সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
খেলাধুলা
আল নাসরের দুর্দান্ত জয়, ফাইনালে রোনালদোদের দল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯:৫৫ এএম

এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-এর সেমিফাইনালে কাতারের আল আহলিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে আল নাসর। দাপুটে পারফরম্যান্সে বড় জয় তুলে নিয়ে শিরোপার আরও কাছাকাছি পৌঁছেছে সৌদি ক্লাবটি।

বুধবার (২২ এপ্রিল) ম্যাচে শুরুর একাদশে ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই তারকা ৭৮ মিনিট মাঠে থাকলেও গোল বা অ্যাসিস্ট করতে পারেননি। তবে তার সতীর্থরা দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

ম্যাচের শুরুটা ভালো ছিল না আল নাসরের জন্য। সপ্তম মিনিটে পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে পারেনি আল আহলি। এরপর ১১তম মিনিটে এগিয়ে যায় তারা।

তবে পিছিয়ে পড়েও দ্রুত ঘুরে দাঁড়ায় আল নাসর। ফরাসি তারকা কিংসলে কোমান হ্যাটট্রিক করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। এছাড়া গোল করেন অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল ও আবদুল্লাহ আল হামদান।

এই জয়ের ফলে ফাইনালে উঠে গেছে আল নাসর। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ জাপানের গাম্বা ওসাকা।

আগামী ১৭ মে রিয়াদে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি।

চলতি মৌসুমে সৌদি প্রো লিগেও শীর্ষে রয়েছে আল নাসর। ফলে ২০২৬ সালে ক্রিস্তিয়ানো রোনালদোর সামনে একাধিক শিরোপা জয়ের সুযোগ তৈরি হয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  আল নাসর   দুর্দান্ত জয়   ফাইনাল   রোনালদো  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close