বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
স্বাস্থ্য
হাম ও উপসর্গে প্রাণ গেল আরও পাঁচ শিশুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৪:৫৩ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে গেল ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে নিশ্চিত হামে একজন এবং বাকি চারজনের হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাম ও হাম উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৯৫ শিশু।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গেল ১৫ মার্চ থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৯ শিশুর এবং সন্দেহজনক আরও ১৯৪ শিশুর মৃত্যু হয়েছে। 

এছাড়া এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৯ শিশু এবং সন্দেহজনক আরও ২৮ হাজার ৩৩৩ শিশু আক্রান্ত হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হাম   উপসর্গ   প্রাণ গেল   শিশুর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close