শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
স্বাস্থ্য
বিটরুটের রসে লুকিয়ে আছে যেসব উপকারিতা
খোলা কাগজ স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৩:১৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিদেশি সবজি বিটরুট নিয়মিত খাওয়ার অভ্যাস থাকা জরুরি। কেন না বেগুনি রঙের এ সবজিতে লুকিয়ে রয়েছে বিভিন্ন উপকারী গুণ—এমনই বলছেন বিশেষজ্ঞরা।

ইতিহাস থেকে জানা যায়, প্রাচীন গ্রিক ও রোমানরা বিভিন্ন রোগের হাত থেকে নিস্তার পেতে নিয়ম করে বিট খেতেন। কেন জানেন? কারণ বিটে রয়েছে প্রচুর পরিমাণে ফোলেট, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, আয়রন ও ভিটামিন সি।

পুষ্টিগুণ পেতে বিট রুট সালাদ করে খেতে পারেন। কিংবা শরবত করেও খাওয়া যায় এটি। পুষ্টিবিদদের মতে, বিটের তৈরি শরবত পটাসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি সিক্সের বিশাল ভাণ্ডার।


উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এই রস দারুণ কাজ করে। এছাড়া যাদের কোষ্ঠ্যকাঠিন্যের সমস্যা রয়েছে, হাড়ে ক্যালশিয়ামের ঘাটতি রয়েছে, তাদের নিয়মিতই বিটরুটের রস খাওয়া প্রয়োজন। এতে রয়েছে ভিটামিন এ ও ক্যারোটিন। তাই চোখ ও রেটিনার স্বাস্থ্য ভালো রাখতে কার্যকরী ভূমিকা রাখতে পারে বিটরুট।

বিটে বিটেইন ও ট্রিপটোফোন উপাদান মন ভালো রাখতে সাহায্য করে। যারা ডিপ্রেশন বা দুশ্চিন্তায় ভোগেন, তারা ডায়েট লিস্টে বিটের রস নিশ্চিন্তে রাখতে পারেন।
 
সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত বিট খাওয়ার অভ্যাস শরীরে ক্যানসার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে। তবে, যাদের নিম্ন রক্তচাপ, ডায়াবেটিস, গলব্লাডারে পাথর কিংবা অ্যালার্জির সমস্যা রয়েছে, তাদের এই রস গ্রহণ না করাই ভালো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিটরুটের রস   উপকারিতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close