শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
খেলাধুলা
এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি
লিজু আনছারি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১২:৩৫ পিএম আপডেট: ২৬.০৪.২০২৬ ১২:৪৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

সাউদাম্পটনের বিপক্ষে ২–১ ব্যবধানে জয় পেয়ে এফএ কাপের ফাইনালে টানা চতুর্থবারের মতো উঠেছে ম্যানচেস্টার সিটি। এতে ঘরোয়া ট্রেবল জয়ের সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

দুর্দান্ত ছন্দে থাকা আর্সেনালকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে চমক সৃষ্টি করে সাউদাম্পটন। সেমিফাইনালেও সেই গতি ধরে রাখার চেষ্টা করে দলটি। ৭৯ মিনিটে ফিন আজাজ দূর থেকে শক্তিশালী শটে বল জালে পাঠান, যেখানে গোলকিপার জেমস ট্র্যাফোর্ডের কিছুই করার ছিল না। ফিন আজাজের করা গোলটি ছিল ম্যাচের প্রথম গোল।

তবে সেমিফাইনালের উত্তেজনাপূর্ণ দ্বিতীয়ার্ধে গোল হজমের ৩ মিনিট পরই সমতা ফেরান জেরেমি ডকু। তিনি বক্সের বাইরে থেকে ডান পায়ে নিয়ে বক্সের বাইরে থেকে শট নেন, যা জালে জড়িয়ে যায় জেমস ব্রির গায়ে লেগে ।

৮৭ মিনিটে ২০ গজ দূর থেকে জোরালো শটে জয় নিশ্চিত করেন নিকো গঞ্জালেস। এই গোলে সিটি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে জয় তুলে নেয়।

এর আগে চলতি মৌসুমে লিগ কাপ জেতা সিটি, ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যাচ্ছে।

আগামী ১৬ মে ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সিটি মুখোমুখি হবে চেলসি ও লিডস ইউনাইটেডের মধ্যকার সেমিফাইনালের বিজয়ী দলের।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  এফএ কাপ   ফাইনাল   ম্যানচেস্টার সিটি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close