শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
অর্থনীতি
বাড়ল ‘ফুয়েল পাস’ অ্যাপের পরিধি, যুক্ত হলো প্রাইভেট কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৬:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জ্বালানি বিতরণের জন্য ‘ফুয়েল পাস’ অ্যাপের পরিধি বাড়িয়েছে সরকার। এতে যুক্ত করা হয়েছে প্রাইভেট কার।

আজ রোববার (২৬ এপ্রিল) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২৬ এপ্রিল থেকে ব্যক্তিগত গাড়ি ফুয়েল পাসের রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ‘ক’, ‘খ’ ও ‘গ’ সিরিজের গাড়িগুলো ফুয়েল পাসে রেজিস্ট্রেশনের জন্য উন্মুক্ত করা হয়েছে।’

পর্যায়ক্রমে অন্য সিরিজের ব্যক্তিগত গাড়িও রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা হবে।

দ্রুত ঢাকার সব ফিলিং স্টেশনে মোটরসাইকেলের পাশাপাশি ব্যক্তিগত গাড়িতেও ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি দেয়া হবে। সংশিষ্ট সবাইকে ফুয়েল পাস অ্যাপ ডাউনলোড করে অথবা ওয়েবসাইট থেকে সরাসরি রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।
 
এর আগে, গেল ৯ এপ্রিল জ্বালানি বিভাগ জানিয়েছিল, দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে এবং ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোড ভিত্তিক ‘ফুয়েল পাস’ নামে একটি অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করেছে। অ্যাপটি প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিক বা চালকদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে পাইলটিং করা হয়।

পরে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় অ্যাপটি উন্মুক্ত করা হয় মোটরসাইকেল চালকদের জন্য। এছাড়া মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে ঢাকার বেশকিছু ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ অ্যাপের মাধ্যমে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালকদের জ্বালানি সরবরাহের নির্দেশ দেয় জ্বালানি মন্ত্রণালয়।
 
এদিকে, জ্বালানি তেলের মূল্য সমন্বয় ও ফুয়েল পাস চালুর পর থেকে স্বস্তি ফিরতে শুরু করেছে ফিলিং স্টেশনগুলোতে। অধিকাংশ পাম্পে নেই যানবাহনের দীর্ঘ সারি, অপেক্ষা করতে হচ্ছে না অনির্দিষ্ট সময়ের জন্য।

তবে অনেকেই বিপাকে পড়ছেন ফুয়েল পাস নিয়ে। সার্ভার জটিলতা আর সরকারের লিমিটি নির্ধারণের জন্য তেল পাচ্ছেন না বলে দাবি অনেকের। তারা বলছেন, ‘সার্ভার জটিলতায় সমস্যায় পড়তে হচ্ছে। সার্ভার ডাউন দেখায়।’

সরকারকে ফুয়েল পাসে তেলের লিমিট বাড়ানোর পাশাপাশি সার্ভার জটিলতার বিষয়ে নজর দেয়ার দাবি গ্রাহকদের।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ফুয়েল পাস   অ্যাপের পরিধি   প্রাইভেট কার  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close