রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
খেলাধুলা
বিশ্বকাপ প্রাইজমানি বাড়ানোর ঘোষণা ফিফার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১০:০৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফিফা ২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি ও অংশগ্রহণ ফি বাড়াতে নীতিগতভাবে সম্মত হয়েছে। এই সপ্তাহে ভ্যাঙ্কুভারে ফিফা কাউন্সিলের বৈঠকে বর্ধিত তহবিলের বিস্তারিত বিবরণ অনুমোদিত হবে।

বেশ কয়েকটি জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিল, বিশ্বকাপে বিশেষ করে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, কার্যক্রম ও করের উচ্চ ব্যয়ের কারণে তারা আর্থিকভাবে লোকসান হবে, এমনকি যদি তাদের দল টুর্নামেন্টে সফল হয় এবং শেষ পর্যন্ত যায়।

তাদের উত্থাপিত উদ্বেগের প্রেক্ষিতে ফিফা এই টুর্নামেন্টের প্রাইজমানি বাড়াতে রাজি হয়েছে। গত ডিসেম্বরে রেকর্ড ৭২ কোটি ৭০ লাখ ডলারের বিশ্বকাপ প্রাইজমানি ঘোষণা করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। যেখানে অংশগ্রহণকারী ৪৮ দলের প্রত্যেকে ন্যূনতম ১ কোটি ৫০ লাখ ডলার পাবে এবং  চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি ডলার।

কিন্তু বেশ কয়েকটি জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনার পর এই প্রাইজমানি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিফার একজন মুখপাত্র বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘২০২৬ সালের ২৮ এপ্রিল কানাডার ভ্যাঙ্কুভারে ফিফা কাউন্সিলের একটি বৈঠকের আগে ফিফা নিশ্চিত করছে যে, লভ্যাংশ বা রাজস্বের পরিমাণ বাড়ানোর বিষয়ে তারা বিশ্বজুড়ে বিভিন্ন অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে আলোচনা করছে।’

‘এর মধ্যে ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলের জন্য আর্থিক অনুদান বৃদ্ধি এবং ফিফার ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনের জন্য উন্নয়ন তহবিলের পরিমাণ বাড়ানোর একটি প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।’, বিবৃতিতে আরও যোগ করা হয়েছে।

‘২০২৬ ফিফা বিশ্বকাপ বিশ্ব ফুটবল সম্প্রদায়ের আর্থিক অবদানের ক্ষেত্রে একটি যুগান্তকারী উদাহরণ হয়ে থাকবে। ফিফা তার ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের মাধ্যমে বিশ্ব ফুটবলের কল্যাণে বর্তমানে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী আর্থিক অবস্থানে থাকতে পেরে গর্বিত। আলোচনা সাপেক্ষে বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে।’

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   প্রাইজমানি   বাড়ানো   ফিফা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close