রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
খেলাধুলা
শারজাহে স্বাধীনতা গোল্ডকাপ ফাইনালে সিলেট এফসি
আরব আমিরাত প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ২:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতের শারজাহে ‘ইউজড স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশন’ আয়োজিত স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনালে আগামী বৃহস্পতিবার চট্টগ্রাম এফসির মুখোমুখি হবে সিলেট এফসি।

টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসেবে বিশ্বের অন্যতম বিলাসবহুল ব্র্যান্ড ‘মার্সিডিজ বেঞ্জ’ কার জিততে লড়বে এই আসরের শক্তিশালী দুই দল। প্রবাসীরা জমজমাট ফাইনাল ম্যাচ উপভোগ করবেন—এমনটাই বলছেন আয়োজকরা।

ফাইনালকে সামনে রেখে সিলেট এফসি ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। সিলেট এফসিকে সমর্থন দিতে এগিয়ে এসেছেন সিলেট বিভাগের কমিউনিটি নেতৃবৃন্দ। তারা গড়ে তুলেছেন সিলেট এফসি টিম সমন্বয় কমিটি।

রবিবার (২৬ এপ্রিল) শারজাহর স্পোর্টস গ্রাউন্ডে সিলেট এফসির প্রস্তুতি দেখতে উপস্থিত ছিলেন সিলেট কমিউনিটি নেতা বদরুল ইসলাম চৌধুরী সিআইপি, হাবিবুর রহমান হাবিব, হাজী শফিকুল ইসলাম, হাজী তাজুল ইসলাম, আবুল কালাম আজাদ, সালেহ আহমদ সিআইপি, নজরুল ইসলাম, আলহাজ্ব আব্দুল লতিফ, মোহাম্মদ নাসিরুল হক, আবদুল মতিন, আলহাজ্ব আলিম উদ্দিন, মোহাম্মদ আল কামিন, মোহাম্মদ শাহ আলম, নজরুল ইসলাম লিটন তালুকদার, সালেহ আহমদ তালুকদার, শাহিন আহমদ, জালাল উদ্দিন মন্তর, আব্দুর রউফ সোহেল, আবুল হাসনাত, মনিরুল ইসলাম, সাইদুল মুকিত ও সাংবাদিক আমিনুল হকসহ আরও অনেকে।

শারজাহর জনপ্রিয় সংগঠন ‘ইউজড স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশন’ আয়োজিত ফুটবল টুর্নামেন্টে রাজকীয় পুরস্কার থাকায় খেলোয়াড় ও দর্শকদের মাঝে বাড়তি রোমাঞ্চ যোগ করেছে। প্রথম পুরস্কার বিলাসবহুল ব্র্যান্ড ‘মার্সিডিজ বেঞ্জ’ কার। এছাড়া রানার-আপ দলের জন্য থাকছে ৫ হাজার দিরহাম নগদ অর্থ।

বৃহস্পতিবার ফাইনালে সিলেটের সকল প্রবাসীকে মাঠে এসে টিমকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন সমন্বয় কমিটি।

এছাড়া দুবাই, আজমান ও শারজাহ থেকে মাঠে আসার জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  শারজাহ   স্বাধীনতা গোল্ডকাপ   ফাইনাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close