সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
খেলাধুলা
বাংলাদেশকে ১৮৩ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৪:১২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে টস ভাগ্য অনুকূলে না থাকলেও টি-২০ সিরিজের প্রথম ম্যাচে টসে জিতেছেন অধিনায়ক লিটন দাস। সিদ্ধান্ত নেন আগে বোলিং করার। আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় নিউজিল্যান্ড। ক্লার্ক ও ক্লেভারের ফিফটিতে চাপে পড়ে বাংলাদেশ। তবে স্পিনারদের ঘূর্ণিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেন টাইগাররা, তাতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রানের সংগ্রহ পায় সফরকারীরা। 

সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামে সেই সিদ্ধান্ত প্রথম ওভার থেকেই কাজে লাগতে শুরু করে। দ্বিতীয় ওভারেই তানজিম হাসান সাকিবের বলে রান আউট হয়ে ফিরে যান নিউজিল্যান্ডের ওপেনার টিম রবিনসন। মাত্র ১ বল খেলে তাওহিদ আফ্রিদির দারুণ থ্রোয়ে কাটা পড়েন তিনি। দলীয় ১১ রানে প্রথম উইকেট হারায় কিউইরা।

তবে, এরপরই ম্যাচের গতি পাল্টে দেন কেইটেন ক্লার্ক ও ডেন ক্লিভার। দুইজন মিলে ঝড়ের গতিতে রান তুলতে থাকেন। প্রথম ৬ ওভারেই স্কোরবোর্ডে জমা হয় ৬১ রান। ২ প্রান্ত থেকেই সমানে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাঁকিয়ে চাপ বাড়িয়ে দেন তারা।

কিন্তু রিশাদ হোসেন এসে ভাঙেন এই বিধ্বংসী জুটি। তার লেগ স্পিনে লেগ বিফোরের ফাঁদে পড়েন ২৮ বলে ৫১ রান করা ক্লিভার। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। দলীয় ৯৯ রানে ভাঙে ৮৮ রানের জমজমাট পার্টনারশিপ।

পরের ওভারেই রিশাদের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে ব্যাট-বলে সংযোগ ঠিকমতো না হওয়ায় শর্ট কাভারে তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ তুলে দেন ক্লার্ক। ৩৭ বলে ৫১ রান করে সাজঘরে ফেরেন তিনি।

একই ওভার পর তানজিম সাকিব ফিরিয়ে দেন বেভন জ্যাকবসকে। বাউন্ডারি হাঁকাতে গিয়ে রিশাদের হাতে ক্যাচ দেন তিনি। মাত্র ২ বলে ১ রান করে ফিরতে হয় জ্যাকবসকে। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপ বাড়ছিলো কিউইদের। রান বাড়াতে মরিয়া হওয়ার চেষ্টায় পঞ্চম উইকেটও হারায় নিউজিল্যান্ডের। মেহেদী হাসানের বল এগিয়ে এসে খেলতে গিয়ে  ৭ বলে ৩ রানে বোল্ড হয়েছেন ফক্সক্রফট।

তাতে দ্রুত ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কিউইরা। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   রানের লক্ষ্য   নিউজিল্যান্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close