সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
স্বাস্থ্য
যশোরে ৫০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৯:৩১ পিএম আপডেট: ২৭.০৪.২০২৬ ৯:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল ২০২৬) দুপুরে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ আবু হাসনাত মো. আহসান হাবীব প্রমুখ।

জানা যায়, দেশের স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন লক্ষ্যে প্রায় ৬৭৬ কোটি টাকা ব্যয়ে এই আধুনিক হাসপাতাল নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় ১০ তলা বিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণের পাশাপাশি চিকিৎসক ও কর্মচারীদের জন্য আবাসন সুবিধা, স্টাফ নার্সদের জন্য পৃথক ডরমেটরি, নার্সিং কলেজ ও হোস্টেল, শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের জন্য পৃথক হোস্টেল নির্মাণ করা হবে। এছাড়া একটি বৈদ্যুতিক উপকেন্দ্র, মসজিদ ও ৫০০ আসন বিশিষ্ট মিলনায়তন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

প্রকল্প সূত্রে আরও জানা গেছে, ২০২৩ সালের ২৯ আগস্ট একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পায় এবং ২০২৫ সালের জুন মাসে ঠিকাদার নিয়োগের মাধ্যমে কাজের গতি বাড়ে। বর্তমানে প্রাথমিক নির্মাণ কাজ চলমান রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ এগোলে ২০২৮ সালের জুন মাসের মধ্যে প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব হবে। 

প্রকল্পটি বাস্তবায়িত হলে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য আধুনিক ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  যশোর মেডিকেল কলেজ   হাসপাতালের ভিত্তিপ্রস্তর  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close