শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
খেলাধুলা
বদলে যাচ্ছে হলুদ কার্ডের শাস্তির নিয়ম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১১:৫০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপকে সামনে রেখে হলুদ কার্ডের শাস্তি নিয়ে নিয়মে সংশোধন আনার প্রস্তুতি চলছে। বিবিসির তথ্য অনুযায়ী, নতুন নিয়মে দুই দফা ‘অ্যামনেস্টি’ থাকবে—গ্রুপ পর্ব শেষে এবং কোয়ার্টার ফাইনালের পর পূর্বের সব হলুদ কার্ড আর গণনায় ধরা হবে না।

বর্তমান নিয়ম অনুযায়ী, কোনো দল যদি কোয়ার্টার ফাইনালে পৌঁছায়, তবে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পায়। এই ম্যাচগুলোতে পরপর দুই ম্যাচে কেউ হলুদ কার্ড দেখলে খেলোয়াড়কে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়।

আসন্ন বিশ্বকাপে অংশ নেবে ৪৮ দল। যা কিনা ইতিহাসে সর্বোচ্চ। এই কারণে যোগ করা হয়েছে একটি অতিরিক্ত রাউন্ডও। এতে করে কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত পৌঁছাতে ছয়টি ম্যাচ খেলতে হবে। এতে করে বেড়ে যাবে খেলোয়াড়দের জন্য নিষেধাজ্ঞার ঝুঁকি।

এই কারণেই ফিফা মনে করছে, নিয়ম পরিবর্তন না করলে অনেক খেলোয়াড় গুরুত্বপূর্ণ ম্যাচ খেলোয়াড়রা মিস করবে। বিশেষ করে সেমিফাইনাল মিস করতে পারে।

নতুন প্রস্তাব অনুযায়ী, নিষেধাজ্ঞার জন্য এখনো দুটি হলুদ কার্ডই যথেষ্ট থাকবে, তবে দুটি নির্দিষ্ট ধাপে কার্ড বাতিল করা হলে খেলোয়াড়দের ওপর চাপ কমবে।

অর্থাৎ, কোনো খেলোয়াড়কে নিষিদ্ধ হতে হলে  গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচে হলুদ কার্ড পেতে হবে, অথবা নকআউট পর্বের (শেষ ৩২, শেষ ১৬, কোয়ার্টার-ফাইনাল) ম্যাচগুলোর মধ্যে দুটি ম্যাচে কার্ড পেতে হবে।

এই বিষয়টি কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিতব্য ফিফা কাউন্সিল সভায় আলোচনার জন্য তোলা হবে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  শাস্তি   নিয়ম   হলুদ কার্ড   বিশ্বকাপ ফুটবল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close