শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
খেলাধুলা
আইপিএলে আর ফিরতে চান না ওয়ার্নার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ২:১৩ পিএম আপডেট: ২৯.০৪.২০২৬ ২:১৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আইপিএলে যেখানে শেষ ডেভিড ওয়ার্নারের, সেখানেই শুরু পিএসএলের। সবশেষ দুই মৌসুমে তিনি পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন তিনি। অস্ট্রেলিয়ার তারকা বাঁহাতি ব্যাটার আর ফিরতে চান না আইপিএলে। এবারের পিএসএলে ওয়ার্নার ছিলেন করাচি কিংসের অধিনায়ক।

গতকাল (২৯ এপ্রিল) রাতে অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে বিশাল এক পোস্ট দেন।

যার শেষটা ছিল, ‘ আমাদের যথাযথ নিরাপত্তা দেওয়ায় নিরাপত্তা বাহিনী ও পুলিশকে ধন্যবাদ। ট্রাফিক জ্যামের মধ্যেও ধৈর্য ধরে দর্শকেরা ম্যাচ দেখতে এসেছেন। সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করি, শিগগিরই আপনার সঙ্গে দেখা হবে।’

ওয়ার্নারের আবেগঘন বার্তা দেওয়ার পর এক ভক্ত মন্তব্য করেন, ‘পিএসএল ছেড়ে আইপিএলে ফিরে এলেই তোমার ভালো হবে।’ সেই ভক্তের মন্তব্যের পর আরও অনেকেই ওয়ার্নারকে আইপিএলে ফেরার পরামর্শ দিয়েছেন। এবার কৌশলে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার উত্তর দিয়েছেন। তিনি বলেন, ‘এখন সেটার কোনো প্রয়োজন নেই।’

ওয়ার্নারের নেতৃত্বাধীন করাচি কিংস এবার লিগ পর্বেই বিদায় নিয়েছে। ১০ ম্যাচে পাঁচটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। ১০ পয়েন্টের সঙ্গে -০.৮৬৯ নেট রানরেট নিয়ে আট দলের মধ্যে ছয় নম্বরে থেকে শেষ করে ওয়ার্নারের দল। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার গত রাতে ইনস্টাগ্রামে এক বার্তায় লেখেন, ‘ফলটা আমাদের প্রত্যাশামতো হয়নি। কিন্তু দলের ভেতর যে উদ্দীপনা, দৃঢ়তা এবং মানসিকতা দেখেছি, তা অসাধারণ। দারুণ এক পরিবেশ ছিল। ভবিষ্যতের জন্য শুভকামনা। আতিথেয়তার জন্য পিএসএলকে অসংখ্য ধন্যবাদ।’

২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত আইপিএল ক্যারিয়ারে ১৮৪ ম্যাচ খেলেছেন ওয়ার্নার। ৪ সেঞ্চুরি ও ৬২ ফিফটিতে করেন ৬৫৬৫ রান। গড় ও স্ট্রাইকরেট ৪০.৫২ ও ১৩৯.৭৭। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। সেবার রানার্সআপ হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর এখন শুধু ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  আইপিএল   ওয়ার্নার  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close