শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
খেলাধুলা
রোনালদোর গোলে আল নাসরের জয়, টানা ২০ ম্যাচে অপরাজিত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১১:২৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ক্রিশ্চিয়ানো রোনালদোর গুরুত্বপূর্ণ গোলে জয় পেয়েছে আল নাসের। আল আহলির বিপক্ষে ২-০ গোলের এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২০ ম্যাচে জয়ের রেকর্ড গড়েছে দলটি।

বুধবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র পাল্টে দেন রোনালদো।

৭৬ মিনিটে জোয়াও ফেলিক্সের কর্নার থেকে আসা বলে হেড করে গোল করেন রোনালদো। তার এই গোলেই ম্যাচের ডেডলক ভাঙে। এরপর ৯০ মিনিটে কিংসলে কোমান আরেকটি গোল করলে জয় নিশ্চিত হয় আল নাসরের।

এই ম্যাচে গোল করে চলতি মৌসুমে নিজের ২৫তম লিগ গোল পূর্ণ করেন রোনালদো। টানা তিন মৌসুমে ২৫ বা তার বেশি গোল করার কৃতিত্বও অর্জন করেছেন তিনি। ক্যারিয়ারের ১০০০ গোলের মাইলফলকের দিকে এগিয়ে যাওয়া এই তারকার মোট গোলসংখ্যা এখন ৯৭০।

চলতি লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি মাত্র দুই গোল পিছিয়ে আছেন ইভান টনির থেকে।

লিগ টেবিলে ৩০ ম্যাচে ২৬ জয় ও ১ ড্রয়ে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল নাসর। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল হিলাল।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  রোনালদো   গোল   আল নাসর   জয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close