শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
স্বাস্থ্য
হাম-ডেঙ্গু মোকাবেলায় যথেষ্ট সক্ষমতা আছে: স্বাস্থ্যমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে বলে জানিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘ভ্যাকসিন ও জনবল—কোনো ক্ষেত্রেই ঘাটতি নেই।’

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট বক্ষব্যাধি হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের স্বাস্থ্য সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অতীতের তুলনায় এখন স্বাস্থ্য খাতে সক্ষমতা বেড়েছে।’ 

বিগত সরকারের সমালোচনা করে তিনি উল্লেখ করেন, নির্ধারিত বাজেট থাকা সত্ত্বেও গত ১৭ বছরে স্বাস্থ্য খাতে যথাযথ ব্যয় হয়নি, যার ফলে কিছু কৃত্রিম সংকট তৈরি হয়েছে।

বর্তমান পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করে তিনি বলেন, ‘হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে। ভ্যাকসিনসহ মানবসম্পদে কোনো কিছুরই সংকট নেই।’

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সংক্রামক রোগ মোকাবেলায় বিশেষ চিকিৎসা সহায়তা প্রদান করে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন স্বাস্থ্যমন্ত্রীর কাছে ৬ লাখ মার্কিন ডলার মূল্যের ‘জিন এক্সপার্ট কার্ট্রিজ’ এবং শিশুদের জন্য ১১ হাজার কোর্স যক্ষ্মার (টিবি) ওষুধ হস্তান্তর করেন।

তিনি জানান, বাংলাদেশে স্বাস্থ্য খাতের সরবরাহ ব্যবস্থা উন্নয়ন ও সুশাসন জোরদারে যুক্তরাষ্ট্র কাজ করছে। ভবিষ্যতে যক্ষ্মা শনাক্তকরণ আরও দ্রুত ও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিজিটাল এক্স-রে, উন্নত জিন সিকোয়েন্সিং প্রযুক্তি এবং শিশু-বান্ধব ডায়াগনস্টিক ব্যবস্থার উন্নয়নে সহায়তা অব্যাহত থাকবে।

মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, ‘বাংলাদেশকে একটি সুস্থ ও শক্তিশালী দেশে পরিণত করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  হাম-ডেঙ্গু   সক্ষমতা   স্বাস্থ্যমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close