রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
খেলাধুলা
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটাল ফিফা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৫:৪৮ পিএম
জিয়ান্নি ইনফান্তিনো

জিয়ান্নি ইনফান্তিনো

আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইরান নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্টে অংশ নেবে এবং তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হবে।

২০২৬ সালের বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ৪৮ দলের এই আসরে অংশ নেওয়া দলগুলোকে একাধিক দেশে ভ্রমণ করতে হবে, যা ভিসা জটিলতা ও কূটনৈতিক টানাপোড়েনের কারণে কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

ইরান এরই মধ্যে এশিয়ান বাছাইপর্বে নিজেদের গ্রুপে শীর্ষে থেকে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে স্থান করে নিয়েছে। তবে ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদী তাজ সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট উত্তেজনা বিশ্বকাপ আয়োজনের পরিবেশকে প্রভাবিত করতে পারে বলে তিনি মনে করেন।

তবে ইনফান্তিনো আবারও জানিয়ে দিলেন, ইরান বিশ্বকাপ অংশগ্রহণ করবে। 

ফিফা কংগ্রেসের উদ্বোধনী বক্তব্যে ইনফান্তিনো বলেন, ‘অবশ্যই ইরান ২০২৬ বিশ্বকাপে অংশ নেবে এবং অবশ্যই তারা যুক্তরাষ্ট্রে খেলবে। এর কারণ খুবই সহজ, আমাদের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। সবাইকে কাছাকাছি আনতে হবে, এটি আমার দায়িত্ব।’

বিশ্বকাপের গ্রুপ ‘জি’-তে ইরানের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ও সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্ভাব্যভাবে নকআউট পর্বে ডালাসে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার সুযোগও তৈরি হতে পারে।

যদিও ইরান বিকল্প ভেন্যুর প্রস্তাব দিয়েছিল, ফিফা তা নাকচ করে দিয়েছে এবং আগের সূচিই বহাল রেখেছে। ফলে, সব জল্পনা শেষে নিশ্চিতভাবেই বিশ্বকাপ মঞ্চে দেখা যাবে ইরানকে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ   অনিশ্চয়তা কাটাল ফিফা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close