শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
খেলাধুলা
সিরিজ জয়ের মিশনে মাঠে নামছে টাইগাররা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১১:০৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে বল মাঠে না গড়াতেই বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ নিশ্চিতের মিশন। অন্যদিকে নিউজিল্যান্ড সিরিজ বাঁচানোর লক্ষ্যে নামবে। 

যদিও দ্বিতীয় টি-টোয়েন্টির মতো শেষ ম্যাচটিও বৃষ্টিতে ভেস্তে যাওয়ার শঙ্কা রয়েছে। মিরপুরও চট্টগ্রামের ভাগ্য বরণ করে কি না সেটাই দেখার বিষয়। বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমে এলেও সকালের বৃষ্টি মিরপুর স্টেডিয়ামকে খেলার উপযুক্ত রাখতে পারবে কি না সেই শঙ্কা থাকছে।

এ ছাড়া গেল কয়েকদিন বৃষ্টি হওয়ায় এখানকার উইকেট সচরাচর মিরপুর ঘরানার হওয়ার সম্ভাবনা কম। তবুও ব্যাট-বলের লড়াইয়ে উৎরে সফলভাবে অভিযান শেষ করার অপেক্ষায় টিম টাইগার্স।

সব ঠিক থাকলে আজ শনিবার (১ মে) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। ধারণা করা হচ্ছে প্রথম ম্যাচের একাদশ নিয়েই খেলবে টাইগাররা। অন্যদিকে, পরিবর্তন আসতে পারে সফরকারী কিউইদের একাদশে।

দুই দলের সম্ভাব্য একাদশ : 

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল।

নিউজিল্যান্ড : টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, ড্যান ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি/জেডন লেনক্স, বেন লিস্টার, ম্যাট ফিশার।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  সিরিজ জয়   টাইগাররা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close