শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
খেলাধুলা
২১তম লিগ শিরোপা জিতল লাওতারোর ইন্টার মিলান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১১:৪০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সান সিরোতে পার্মাকে ২-০ গোলে হারিয়ে সিরি-এর শিরোপা জিতেছে ইন্টার মিলান। ছয় মৌসুমে এটি তাদের তৃতীয় সিরি-এ শিরোপা। আনন্দে মেতেছে পুরো স্টেডিয়াম।

রোববার (৩ মে) প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে মার্কাস থুরামের সাইড-ফুটেড শটে প্রথম গোল হয়। দ্বিতীয়ার্ধে হেনরিখ মিখিতারিয়ানের গোলে স্কুডেত্তো নিশ্চিত হয়ে যায়।

তিন ম্যাচ বাকি থাকতে ইন্টার শিরোপার দৌড়ে দ্বিতীয় স্থানের নাপোলির চেয়ে ১২ পয়েন্ট এবং তৃতীয় স্থানের এসি মিলানের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে। আর তাতেই লিগ নিশ্চিত হয়ে গেছে তাদের।

ইন্টারের এই লিগ জয়ে বড় অবদান আছে আর্জেন্টাইন তারকা লাওতারো মার্তিনেজের। ১৬ গোল করেছেন তিনি চলতি মৌসুমে। সিরি আতে তার চেয়ে বেশি গোল নেই আর কারো। গোল্ডেন বুট জেতার দৌড়ে তার কাছাকাছি আছেন তারই সতীর্থ মার্কাস থুরাম।

এটি ইন্টারের ২১তম ইতালিয়ান শিরোপা। গত মৌসুমে মাত্র এক পয়েন্টে শিরোপা হাতছাড়া হয়েছিল তাদের। এরপর চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পিএসজির কাছে ৫-০ গোলে লজ্জাজনক হার ছিল। সেই ধাক্কা কাটিয়ে এবার শীর্ষে ফিরেছে ইন্টার।

এই সাফল্যের বড় কৃতিত্ব কোচ ক্রিস্তিয়ান কিভুর। গত জুনে সিমোনে ইনজাঘির জায়গায় তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। অনেকেই সেই সিদ্ধান্তে অবাক হয়েছিলেন। ইনজাঘি চার মৌসুমে ছয়টি শিরোপা জিতেছিলেন এবং দুবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে নিয়ে গিয়েছিলেন। তবে তিনি এরপরই সৌদি আরবের ক্লাব আল হিলালে চলে যান। কিভু ধীরে ধীরে দলে নতুন প্রাণ ঢেলে দিয়েছেন, এবার তিনি জেতালেন লিগ শিরোপাও।

আগামী ১৩ মে রোমের অলিম্পিক স্টেডিয়ামে কোপা ইতালিয়া ফাইনালে লাৎসিওর বিরুদ্ধে জিতলে ইন্টার তাদের ইতিহাসে তৃতীয়বার লিগ ও কাপের ডাবল জিততে পারবে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  তৃতীয়বার লিগ জিতল লাওতারোর ইন্টার মিলান  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close