রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      
খেলাধুলা
চ্যাম্পিয়ন্স লিগ
অ্যাটলেটিকো-আর্সেনাল মহারণ আজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১০:৫৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘বাঁচতে হলে জিততে হবে’ অভিন্ন এই মন্ত্র জঁপে আজ এমিরেটসে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে আর্সেনাল ও আতলেতিকো মাদ্রিদ। গত সপ্তাহে মাদ্রিদে পেনাল্টিময় প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ায় ফিরতি ম্যাচে দুদলের সামনেই জয়ের কোনো বিকল্প নেই। 

আজ (৫ মে) রাত ১টায় চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে আর্সেনাল ও আতলেতিকো মাদ্রিদ।কখনো চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারা দুর্ভাগা দুই দল প্রথমবার ইউরোপসেরা হওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখতে রক্ষণের খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারে। ফাইনালে উঠতে আর্সেনালের ভরসা চোট কাটিয়ে ফেরা ইংলিশ ফরোয়ার্ড বুকায়ো সাকা। 

আতলেতিকোর তুরুপের তাস হতে পারেন হুলিয়ান আলভারেজ। ম্যানসিটিতে খেলার সময় বহুবার গানারদের স্বপ্ন ভেঙেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। 

প্রথম লেগে দুটি গোলই হয়েছে পেনাল্টি থেকে। রেফারির বিতর্কিত সিদ্ধান্তে দ্বিতীয় পেনাল্টি না পাওয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। 

আজ নিজেদের ডেরায় গোলের জন্য আর পেনাল্টির ভরসায় থাকতে চান না তিনি। শুরু থেকেই দলকে আক্রমণাত্মক ফুটবল খেলার নির্দেশনা দিয়েছেন আর্তেতা। গানারদের অলআউট ফুটবলের কেন্দ্রে থাকবেন সাকা ও ইয়োকেরেশ। 

অন্যদিকে আতলেতিকোর রণকৌশলে আলভারেজের পাশে ‘ফলস নাইন’ হিসাবে থাকবেন অভিজ্ঞ আঁতোয়া গ্রিজমান।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  অ্যাটলেটিকো   আর্সেনাল   মহারণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close