শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
খেলাধুলা
বাংলাদেশ-পাকিস্তান সিরিজে বিনামূল্যে খেলা দেখার সুযোগ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১০:৪৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দুই ম্যাচের টেস্ট সিরিজ উপলক্ষে পাকিস্তান ক্রিকেট দল বর্তমানে ঢাকায় অবস্থান করছে। গত দুই দিন ধরে প্রস্তুতি অনুশীলনে ব্যস্ত রয়েছেন বাবর, আফ্রিদি ও রিজওয়ানরা।

আগামী ৮ মে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে, আর ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।

দুটো ম্যাচেই স্কুলশিক্ষার্থী এবং বেসরকারি ক্রিকেট একাডেমির প্রশিক্ষণার্থীরা বিনা মূল্যে গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন।

বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শিক্ষার্থীদের নিজ প্রতিষ্ঠানের ইউনিফর্ম ও বৈধ পরিচয়পত্র নিয়ে নির্ধারিত গ্যালারিতে প্রবেশ করতে হবে। ১৫ বছরের কম বয়সী একাডেমি প্রশিক্ষণার্থীরাও এই সুবিধা পাবেন, তবে তাদের একাডেমির নির্ধারিত পোশাকে স্টেডিয়ামে আসতে হবে।

এদিকে মিরপুরে প্রথম টেস্টের টিকিটের মূল্যও জানা গেছে। ইস্টার্ন গ্যালারি ৫০ টাকা, ক্লাব হাউস ২০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি ৩০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০ টাকা। টিকিট সংগ্রহ করা যাবে gobcbticket.com.bd ওয়েবসাইট থেকে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ-পাকিস্তান   সিরিজ   বিনামূল্যে   খেলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close