রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      
খেলাধুলা
বিপিএলে ফিক্সিং কাণ্ডে শাস্তি পাচ্ছেন পাঁচ অভিযুক্ত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৬:৩৭ পিএম আপডেট: ০৭.০৫.২০২৬ ৬:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শুরু থেকেই বিভিন্ন সময়ে সামনে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ও স্পট ফিক্সিংয়ের অভিযোগ। তবে, ২০২৫ সালের বিপিএলের একাদশ আসরে বিষয়টি নতুন করে বড় আলোচনার জন্ম দেয়। কয়েকটি দল, ক্রিকেটার ও কোচের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে।

অভিযোগ ওঠার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির তৎকালীন সভাপতি ফারুক আহমেদ তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।

তদন্ত কমিটি দীর্ঘ অনুসন্ধান শেষে প্রায় ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন তৈরি করেছে। পরে সেই প্রতিবেদন বিসিবির সর্বশেষ সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে জমা দেওয়া হয়।

বিসিবির দুর্নীতি দমন বিভাগের পরামর্শক অ্যালেক্স মার্শালের সুপারিশে ক্রিকেটারসহ মোট ৯ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। যদিও তখন আনুষ্ঠানিকভাবে কারও নাম প্রকাশ করেনি বিসিবি।

বৃহস্পতিবার (৭ মে) আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। 

তিনি বলেন, ‘তদন্ত প্রতিবেদনে পাঁচজন ব্যক্তির নাম পাওয়া গেছে।’

তবে কারা অভিযুক্ত, সেটি পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। 

তামিম বলেন, ‘রিপোর্টে পাঁচজন ইনডিভিজুয়ালের ব্যাপারে কিছুক্ষণের মধ্যেই আপনারা জানতে পারবেন। এর বাইরে বাকিরা সবাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অ্যাভেইলেবল থাকবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিপিএলে ফিক্সিং কাণ্ড   শাস্তি পাচ্ছেন অভিযুক্তরা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close