সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
খেলাধুলা
বান্দরবানে নতুন কুঁড়ি স্পোর্টসের ব্যাডমিন্টন ও ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৭:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর ব্যাডমিন্টন ও ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৮ মে) বিকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে এ আয়োজন সম্পন্ন হয়।

ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বালক এককে চ্যাম্পিয়ন হয় আলিকদম উপজেলার দলের তানজিদ মোহাম্মদ হিমেল আর রানার আপ হয় রোয়াংছড়ি উপজেলার উথোয়াইঞই। বালিকা এককে চ্যাম্পিয়ন হয় বান্দরবান সদর উপজেলার উজ্বল তারা তংচঙ্গ্যা আর রানার আপ হয় বান্দরবান সদর উপজেলা দলের হ্যাপি ত্রিপুরা।

বালক দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন হয় রোয়াংছড়ি উপজেলার সুমদ্বীপ তংচঙ্গ্যা ও নিজয় তংচঙ্গ্যা। অন্যদিকে রানার আপ হয় বান্দরবান পৌরসভা দলের মো. সিয়াম ও তাহসিন।

বালিকা বিভাগে দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন হয় বান্দরবান সদর উপজেলা দলের উজ্বল তারা তংচঙ্গ্যা ও সামিয়া আফরোজ দীপা আর রানার আপ হয় আলিকদম উপজেলার এখিং প্রু মারমা ও অর্ফা ত্রিপুরা।

ক্রিকেট প্রতিযোগিতায় বালিকা দলে বান্দরবান পৌরসভা ৯ উইকেটে জয় লাভ করে আর ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয় আয়েশা সিদ্দীকা। বালকদের খেলায় লামা উপজেলা দলকে হারিয়ে বান্দরবান পৌরসভা দল ৯ উইকেটে বিজয় লাভ করে আর ম্যান অব দ্যা ফাইনাল হয় মিনহাজুল মিসভাহ।

আয়োজনের প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এসএম মনজুরুল হক বিজয়ী ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার, ক্রেস্ট ও মেডেল তুলে দেন।   

এ সময় জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রশীদ উপস্থিত ছিলেন।

শনিবার (২ মে) থেকে শুরু হওয়া নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ বান্দরবান জেলায় মোট ৮টি ইভেন্টে বান্দরবান পৌরসভা ও ৭টি উপজেলা থেকে অসংখ্য খেলোয়াড় অংশগ্রহণ করছে। আগামী রোববার (১০ মে) এই স্পোর্টস শেষ হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   নতুন কুঁড়ি স্পোর্টস   ব্যাডমিন্টন   ক্রিকেট প্রতিযোগিতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close