শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
খেলাধুলা
তামিমের রেকর্ড ভেঙে দিলেন মুশফিক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১১:৪২ এএম আপডেট: ০৯.০৫.২০২৬ ৩:৪৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ম্যাচের প্রথম দিনের পর মুশফিকুর রহিম অপেক্ষা করেছিলেন আর ২ রানের। কারণ ২ রান হলেই ফিফটির দেখা পেয়ে যেতেন তিনি।

সে অপেক্ষা আজ ঘুচে গেল তার। দিনের চতুর্থ ওভারেই ফিফটি পূরণ করলেন তিনি। আর তাতেই তিনি ভেঙে দিয়েছেন তার সাবেক সতীর্থ ও বর্তমান সভাপতি তামিম ইকবালের রেকর্ড।

টেস্টের বিশালতার মাপকাঠিতে ফিফটি অর্জন হিসেবে বেশ ছোটই। তবে এবারের ফিফটি নতুন এক অর্জন এনে দিয়েছে তাকে। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংস এখন তার নামের পাশেই।

রেকর্ডটা এতদিন তামিমের নামের পাশে ছিল। ৪১টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস ছিল তার। গেল বছর আয়ারল্যান্ড সিরিজে দুই ইনিংসে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে এই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন মুশফিক। আজ সেই কীর্তিটি একান্তই নিজের করে নিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।

তবে বিশ্বরেকর্ডটা মুশফিক থেকে অনেক দূরেই অবস্থান করছে। ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের কীর্তি শচীন টেন্ডুলকারের। ১১৯টি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন তিনি।

মুশফিকের জন্য এই রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব। তবে শচীনের এই কীর্তি অচিরেই ভেঙে যেতে পারে। ১০৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস নিয়ে খুব কাছেই অবস্থান করছেন জো রুট।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:   মুশফিক   ক্রিকেট   রেকর্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close